=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০.৩২ লক্ষ থেকে শুরু দাম, থারের আপগ্রেড ভার্সন Thar OG লঞ্চ করল মাহিন্দ্রা

সৌভিক মুখার্জী, কলকাতা: 2020 সালে লঞ্চ হওয়া দ্বিতীয় প্রজন্মের Thar ভারতের সবচেয়ে জনপ্রিয় লাইফস্টাইল এসইউভি। এবার এটিকে আরও আপগ্রেড করে Thar OG নামে বাজারে আনল মাহিন্দ্রা, যার এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 10.32 লক্ষ টাকা থেকে। আর এতে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়, বরং প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইঞ্জিন বা অফ রোড ক্ষমতা—সব ক্ষেত্রেই বড়সড় আপগ্রেড করেছে কোম্পানি। জেনে নিন, কোন কোন ফিচারে এল পরিবর্তন।

Thar OG-তে এল বড়সড় পরিবর্তন

প্রথমত, নতুন প্ল্যাটফর্মে তৈরি Thar OG আগের চেয়ে অনেক বেশি মজবুত যা গাড়িটির সাধারণ লুক বজায় রেখে অফ রোড এবং অন রোড দু’জায়গাতেই ভালো পারফরম্যান্স দেবে।

দ্বিতীয়ত, বাঁক নেওয়ার সময় স্টেবিলিটি এবং চালকের নিয়ন্ত্রণ বাড়াতে এতে যুক্ত করা হয়েছে নতুন পেন্টালিঙ্ক রিয়ার সাসপেনশন।

তৃতীয়ত, ড্রাইভ কোয়ালিটি আরও আরামদায়ক করার জন্য ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ড্যাম্পিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন এই Thar OG-তে।

চতুর্থত, যানজটের মধ্যে দৈনন্দিন ড্রাইভিং ও গাড়ি ঘোরানো সহজ করার ক্ষেত্রে আগের হাইড্রোলিক স্টিয়ারিংয়ের বদলে এতে এবার দেওয়া হয়েছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং।

পঞ্চমত, ফোর-হুইল ড্রাইভ ভেরিয়েন্টগুলিতে কঠিন রাস্তায় গ্রিপ ধরে রাখতে দেওয়া হয়েছে ইলেকট্রনিক লকিং ডিফারেনশিয়াল ফিচার। এর পাশাপাশি কাদা, বালি বা বরফের জন্য তিনটি নতুন ট্রেইন মোড যুক্ত করা হয়েছে গাড়িটিতে।

ষষ্ঠত, এই মডেলটিতে এবার 2.0 লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটি সরাসরি 160 bhp শক্তি ও 330 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। অন্যদিকে 2.2 লিটার ডিজেল ইঞ্জিনে মিলবে 150 bhp পাওয়ার এবং 330 Nm টর্ক। এছাড়াও 1.5 লিটার ডিজেল ইঞ্জিনটি আগের মতোই থাকছে।

সপ্তমত, এই গাড়ির ডিজাইনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। নতুন গ্রিল, গোলাকার এলইডি হেডল্যাম্প, সি-আকৃতির ডিআরএল, কর্নারিং ফাংশনসহ এলইডি ফগ ল্যাম্প, নতুন বাম্পার এবং চওড়া 19 ইঞ্চি অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে গাড়িটিতে।

অষ্টমত, এই গাড়িটিতে দেওয়া হয়েছে উন্নত লেদারের সিট, কাপ হোল্ডারসহ দ্বিতীয় সারির আর্মরেস্ট, বড় টাচস্ক্রিন, কালার এমআইডি, ওয়্যারলেস চার্জিং, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লের সুবিধা।

আরও পড়ুন: সুমিত রায়ের সাথে তোলাবাজি প্রতীক জৈনর আপ্তসহায়কেরও, বড় অভিযোগ থানায়

নবমত, এখন সামনে এবং পিছনে যাত্রীদের জন্য মোট 6টি এয়ারব্যাগ এবং ফোর-হুইল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া টপ ভেরিয়েন্টটিতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও রিয়ার ভিউ ক্যামেরা মিলবে।

এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে Thar OG AXT, LXT এবং ZXT—এই তিনটি ট্রিমে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র 10.32 লক্ষ টাকা থেকে। মিড-স্পেক LXT ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 12.99 লক্ষ টাকা থেকে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট অর্থাৎ ZXT এর দাম 13.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 18.99 লক্ষ টাকা পর্যন্ত।

Leave a Comment