=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের জেরে জলের তলায় দিঘা সমুদ্র সৈকত, আতঙ্কিত পর্যটকরা

সহেলি মিত্র, কলকাতা: অতি গভীর নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি তো রয়েছেই, সঙ্গে সমুদ্র উত্তাল রয়েছে। এদিকে উত্তাল সমুদ্রের কারণে দিঘা (Digha)-র হাল বেহাল হয়ে গেল। রীতিমতো জলের তলায় চলে গিয়েছে সকলের প্ৰিয় দিঘা সমুদ্র সৈকত। প্রবল ঢেউ আছড়ে পড়েছে সমুদ্র সৈকতে। বৃষ্টির জল নয়, সমুদ্রের জল সৈকতে এসে সবকিছু ডুবিয়ে দিয়েছে। অনেকে তো ‘যশ’ ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণও করেছেন। বর্তমানে দিঘা, পুরী উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জলের তলায় দিঘা!

দিঘার এমন দৃশ্য শেষ কবে সকলে দেখেছেন এখন তা নিয়েই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দিঘার সমুদ্রসৈকতের পরিস্থিতি দেখতে সেখানে ভিড় জমিয়েছেন বহু পর্যটক। কিন্তু কেউই জলে নামার সাহস পাচ্ছেন না। সে এক ভয়ানক দৃশ্য। ওল্ড দিঘা, নিউ দিঘা সব জলের তলায় চলে গিয়েছে। এদিকে এরকম আবহাওয়ায় সেখানে ঘুরতে গিয়ে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে পর্যটকদের। সমুদ্রে তো নামাই গেল না, তার উপর সৈকতেও হাঁটতে পারছেন না কেউ। ফলে কমবেশি বিরক্ত সকলেই।

আরও পড়ুনঃ ড্রাগন ফল চাষে ব্যাপক উন্নতি পিংলার চাষীর, বছরে ১২ লক্ষ টাকারও বেশি আয়

আজ সকালে দিঘায় বৃষ্টি না হলেও সেখানে ঢেউয়ের তাণ্ডব শুরু হয়েছে বলে দাবি। সমুদ্র গর্জন করছে রীতিমতো, কান পাতা দায়। সৈকতে পুরো এক হাঁটু জল। অন্যদিকে তাজপুর, শঙ্করপুর এমনকি মন্দারমণির অবস্থাও খুব একটা ভালো নয়। বিপদসীমার ওপর রয়েছে জল। মন্দারমণির রিসোর্টগুলিতে সমুদ্রের জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন পর্যটকরা। কবে পরিস্থিতি ঠিক হবে, এখন সেই প্রশ্নই সকলের।

আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা

এদিকে নিম্নচাপ দুর্বল হলেও আজ শুক্রবারও বাংলার জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।  এছাড়া, প্রবল বজ্রপাত ও ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

Leave a Comment