=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিকবে না কোনও পাকিস্তান সেনা! ভারতকে মারাত্মক জেরান ৫ দিতে পারে রাশিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতকে ঠেকাতে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান (Pakistan)। অন্যদিকে ভারতও (India) নিজেদের অস্ত্রাগারে অত্যাধুনিক সব ড্রোনের সংখ্যা বাড়িয়ে চলেছে। ঠিক সে কারণেই চিন ও তুরস্কের পর এবার আমেরিকার কাছ থেকে প্রাণঘাতী ড্রোন কিনছে পাকিস্তান, এমনটাই বলছে একাধিক রিপোর্ট। ঠিক সেই আবহে  আমেরিকান প্রতিরক্ষা বিশেষজ্ঞ স্যামুয়েল বেনেডেট জেরান 5 ড্রোন নিয়ে বড়সড় সতর্কবার্তা দিয়েছেন। স্যামুয়েল জানিয়েছেন, রুশ সেনার (Russia) ভয়ঙ্কর ড্রোন ব্যবহার করে যদি ভারত নিজের ভূমি থেকে হামলা চালায় তাহলে সেই হামলা প্রতিহত করতে পারবে না পাকিস্তানের কোনও সেনা!

ভারতকে জেরান 5 দেবে রাশিয়া?

রাশিয়ার টার্বোজেট চালিত ড্রোন জেরান 5 উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইলের থেকেও বেশি শক্তিশালী। বর্তমানে এই ড্রোন ব্যবহার করেই ইউক্রেনের মাটিতে কম্পন ধরাচ্ছে রাশিয়া। এই ড্রোনকে আটকাতে পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ! আর সেই ড্রোন নিয়েই সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞ স্যামুয়েল বেনেডেট রাশিয়ান মিডিয়া রাইবারের একটি ম্যাপ শেয়ার করে বলেছেন, “ভারত এবং রাশিয়ার মধ্যে এমনিতেই সম্পর্ক ভাল, যদি আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর হয় এবং দিল্লিকে এই ড্রোন যদি মস্কো দিয়ে দেয় সে ক্ষেত্রে ওই ড্রোন দিয়েই পাকিস্তানের প্রায় সমস্ত সামরিক ঘাঁটিতে হামলা চালানো যাবে।”

স্যামুয়েল এ-ও বলেছেন, তিনি শুধুমাত্র রাশিয়ার ক্ষমতাশালী ওই ড্রোন নিয়ে একটা ধারণা করেছেন মাত্র। এই ড্রোন কেনার পরিকল্পনা ভারতের এখনই আছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন। তবে ওই বিশেষজ্ঞ মনে করেন, রাশিয়া যদি শেষ পর্যন্ত ভারতকে এই ড্রোন দিয়ে দেয় সে ক্ষেত্রে ভারত নিজের মাটি থেকেই এই ড্রোন ব্যবহার করে পাকিস্তানে জোরালো হামলা চালাতে পারবে! আর সেই হামলায় আটকাকে পারবে না পাকিস্তানের কোনও সেনাবাহিনী!

আরও পড়ুন: নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে? রায়াদান স্থগিত হাইকোর্টের

রুশ ড্রোনের বিশেষত্ব কী?

রাশিয়ার ক্ষমতাশালী ড্রোন জেরান 5 তার পূর্বসূরী শাহেদের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার অনুমান, জেরান 5 ড্রোনের রেঞ্জ 950 থেকে 1000 কিলোমিটারের মধ্যে। তবে মার্কিন বিশেষজ্ঞ স্ট্যামুয়েল ড্রোন সিস্টেমটিকে সম্পূর্ণ কাল্পনিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন! তিনি জানিয়েছেন, এই ড্রোন জেট ইঞ্জিন দ্বারা চালিত এবং এতে একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও আছে।

সবচেয়ে বড় কথা এই রুশ ড্রোন একসাথে অধিক পরিমান বিস্ফোরক বহন করতে পারে। ওড়ার সময় এই ড্রোন একসাথে 850 কেজি ওজন নিয়ে আকাশে উঠতে পারে এবং ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বলে রাখা প্রয়োজন, ভারতের তরফে এই ড্রোন নিয়ে রাশিয়ার কাছে কোনও প্রস্তাব যায়নি। রাশিয়াও এ নিয়ে কোনও প্রস্তাব পাঠায়নি। তবে অনেকেই মনে করছেন, প্রয়োজন হলে রাশিয়া ভারতকে এই ড্রোনও দিতে পারে।

Leave a Comment