=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খেলেছেন টিম ইন্ডিয়ায়, সচিনের বন্ধু বিনোদ কাম্বলির জীবন কাটছে এখন বৃদ্ধাশ্রমে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের (Team India) প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ভারতীয় তারকার আর্থিক দুরবস্থার খবর অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এবার আরও হৃদয়বিদারক কারণে শিরোনামে এলেন প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতেই উদ্বেগ বেড়েছে ভক্তদের। ভিডিওটিতে সচিন তেন্ডুলকরের বন্ধু বিনোদকে বৃদ্ধাশ্রমে বসে থাকতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ভাইরাল ওই ভিডিওটিতে নিজেই কেয়ার সেন্টারের পরিষেবা ও অন্যান্য বিষয়গুলি নিয়ে প্রশংসা করেছেন নয়ের দশকের দাপুটে ক্রিকেটার।

বৃদ্ধাশ্রমে সময় কাটছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে বৃদ্ধাশ্রমের বেডে বসে গোলাপি গেঞ্জি এবং কালো প্যান্ট পরিহিত কাম্বলি বললেন, “আমি এই মুহূর্তে নিদানে আছি। এখানকার পরিষেবা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এই কেয়ার সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিষেবায় দারুণ। এখানে থাকলে আমার মনেই হয় না যে আমি বাড়িতে নেই। এখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছে। আমায় খুব সম্মান করে এবং ভালবাসে তাঁরা।”

ভারতের প্রাক্তন ক্রিকেটারের বৃদ্ধাশ্রম থেকে করা ভিডিও দেখে একপ্রকার চমকে যাচ্ছেন ভক্তরা। অনেকেই ভারতীয় তারকার এমন দুরবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা বিনোদের শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কেউ কেউ তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারের জন্য চোখের জল ফেলেছেন। এটাই প্রথম নয়, এর আগেও কাম্বলির অর্থনৈতিক দুরবস্থা সহ শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের।

 

আরও পড়ুন: ৪৪ বছর পর ম্যারাথনে পদক জিতল ভারত, এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টি সেনা জওয়ানের

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের একজন যোগ্য সদস্য ছিলেন বিনোদ। 1991 সালের অক্টোবর মাসে ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। পরবর্তীতে এই আসরে শতরান করে নিজের ক্ষমতা বুঝিয়েছিলেন তিনি। খেলেছিলেন টেস্ট ক্রিকেটেও। যদিও সেখানে কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি বিনোদের। মাত্র 24 বছর বয়সেই টেস্ট ক্রিকেটে যাত্রা শেষ হয়েছিল তাঁর। শেষমেষ 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দাড়ি টানেন কাম্বলি। জানিয়ে রাখা ভাল, প্রাক্তন ক্রিকেটার বিনোদ ভারতের হয়ে 1992 ও 1996 সালের ক্রিকেট বিশ্বকাপে খেলেছিলেন।

Leave a Comment