=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আকাশপথেই পৌঁছে যাবেন বিশ্বনাথ ধাম, কাশীতে শুরু বিশ্বের তৃতীয় শহুরে রোপওয়ের ট্রায়াল

অনন্যা সরকার, উত্তর প্রদেশ: ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসীতে তৈরি হচ্ছে হচ্ছে বিশ্বের তৃতীয় এবং ভারতের প্রথম গণপরিবহন রোপওয়ে (Kashi Ropeway) ব্যবস্থা। বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। এমনকি এটিকে পরীক্ষামূলকভাবে চালানোও শুরু হয়েছে। নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে থাকা প্রকল্পটির ৯৪.৩৫% কাজই সম্পন্ন হয়ে গেছে। শীঘ্রই কাশীর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং আকাশপথে ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা লাভ করবেন। সম্প্রতি কাশী বিদ্যাপীঠ স্টেশনে এই রোপওয়েটির পরীক্ষামূলক চলাচলের একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন বহু মানুষ।

শীঘ্রই চালু হতে চলেছে কাশী রোপওয়ে 

ক্যান্ট-গোদৌলিয়া রোপওয়ে প্রকল্পটির কাজ শেষের পথে। এই ৩.৮৫ কিলোমিটার দীর্ঘ রোপওয়ের ৯৪.৩৫% কাজই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু রোপওয়ে স্টেশনগুলোতে ফিনিশিং ও কিছু আনুষাঙ্গিক কাজ চলছে। যে গতিতে কাজ এগোচ্ছে, তা দেখে আশা করা হচ্ছে যে প্রকল্পটি আগামী নভেম্বর মাসে দীপাবলির আগেই সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। এখন বিভিন্ন নিরাপত্তামূলক পরীক্ষা এবং ট্রায়াল রান চলছে। 

এই প্রায় ৩.৮৫ কিলোমিটার দীর্ঘ কাশী রোপওয়ে প্রকল্পের জন্য পাঁচটি স্টেশন বানানো হয়েছে, এগুলো হল – বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, কাশী বিদ্যাপীঠ, রথযাত্রা, গির্জাঘর এবং গোদৌলিয়া। গির্জাঘর স্টেশনটিকে একটি টেকনিক্যাল স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রজেক্টের অধীনে সম্পূর্ণ রোপওয়ে করিডোর বরাবর উনত্রিশটি টাওয়ার নির্মাণ করা হচ্ছে। স্টেশন চত্বরে শেষ মুহূর্তের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, যা শেষ হলেই, ক্যান্টনমেন্ট এবং গোদৌলিয়ার মধ্যে যাতায়াত যেমন অনেক সহজ হবে, তেমনই বাঁচবে সময়।

আরও পড়ুন: দিঘা-বহরমপুর বাসে পরিত্যক্ত ব্যাগে ২ লক্ষ টাকা, মালিককে ফিরিয়ে দিয়ে ‘হিরো’ কন্ডাক্টর

সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী, বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং গোদৌলিয়ার মধ্যে প্রায় ৪ কিলোমিটার রোপওয়ে যাত্রার ভাড়া হবে ৫০ টাকা। এছাড়া, যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট পাসের ব্যবস্থাও করা হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে গোদৌলিয়া যেতে একটি স্মার্ট পাসের খরচ পড়বে ৪০ টাকা। বিদ্যাপীঠ থেকে রথযাত্রা স্টেশন পর্যন্ত যাওয়ার খরচ হবে মাত্র ৮ টাকা। আর প্রিমিয়াম গন্ডোলা পরিষেবার ভাড়া ২,০০০ টাকা। যদি কোনো সংস্থা বা দল আগে থেকে বুক করে রাখে, তাহলে প্রতি ট্রিপের জন্য গন্ডোলার ভাড়া হবে ১,২০০ টাকা। যে রোপওয়েতে যেতে আগে কয়েক ঘণ্টা সময় লাগত, এখন সে যাত্রাপথ কয়েক মিনিটেই অতিক্রম করে যাবে।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল থেকে সময়সূচি বদল, বিজ্ঞপ্তি পূর্ব রেলের

প্রসঙ্গত, প্রতিদিন লক্ষ লক্ষ তীর্থযাত্রী বারাণসীতে আসেন। এই প্রাচীন শহরের সরু রাস্তাগুলোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের ভোগান্তির কারণ। এই রোপওয়ে পরিষেবা চালু হলে যানজট থেকে মুক্তি মিলবে এবং যাত্রীরা তাদের প্রতিদিনের যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। কাশী রোপওয়ে পরিষেবা যাত্রীদের শহরের প্রধান এলাকাগুলোর মধ্যে একটি দ্রুত ও মনোরম ভ্রমণের সুযোগ করে দিতে শীঘ্রই চালু হচ্ছে।

Leave a Comment