বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) বড় জয় ভারতের মেয়েদের (India Asian Games)। ফাইনালের মঞ্চে ইরানকে হারিয়ে দিয়ে সোনার পদক জিতে নিয়েছেন ভারতীয় মহিলা কাবাডি দলের সদস্যরা। সেই সূত্র ধরেই এ নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে চতুর্থ সোনা জয় করল ভারত। একই সাথে এবারের এশিয়ান গেমসে এটি ভারতের তৃতীয় সোনা জয়। বলাই বাহুল্য, এদিন এশিয়ান গেমসের ফাইনালে কবাডি ম্যাচে ইরানকে 37-34 ব্যবধানে হারায় ভারতীয় মহিলা কাবাডি দল।
ইরানকে হারিয়ে বড় সাফল্য ভারতের
এশিয়ান গেমসের ফাইনালে ইরানকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে প্রথম থেকেই দাপট দেখিয়েছিলেন ভারতের মেয়েরা। পুরোপুরি নিজস্ব আক্রমণাত্মক কৌশল দিয়ে প্রতিপক্ষ দলটিকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন তাঁরা। সেই মতোই প্রথমার্ধের খেলা শেষের আগে 22-16 ব্যবধানে এগিয়েছিল ভারত। তবে বাকি মুহূর্তের খেলায় পাল্টা আক্রমণ শানিয়ে ভারতকে পেছনে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিল ইরান।
এদিন, দ্বিতীয়ার্ধের খেলায় ক্রমশ কঠিন হয়ে পড়ছিল লড়াই। তবে তার মধ্যেও ইরানের আক্রমণকে পাশ কাটিয়ে একেবারে শেষ মুহূর্তে 3 পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত। এই সাফল্যের ফলে ভারতের ঘরে এশিয়ান গেমসের ইতিহাসে এ নিয়ে চতুর্থ সোনা ঢুকলো। দেশের মেয়েদের এই সাফল্যে উচ্ছসিত ভারতীয় কাবাডি সমর্থকরা।
আরও পড়ুন: নিজের এলাকাতেই অপমানিত রত্না দেবনাথ? ক্ষোভ প্রকাশ বিধায়কের স্বামীর
প্রসঙ্গত, এশিয়ান গেমসে প্রথমবারের মতো কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছিল 2010 সালে। সেই সময় থেকেই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল ছিল ভারত। সেই সূত্র ধরেই গুয়াংঝু 2010 ও ইঞ্চিয়ন 2014 সালে পরপর দুটি সোনা জেতে ভারতীয় দল। পরবর্তীতে 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসের ফাইনালে ইরানের কাছে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দেশের প্লেয়ারদের। এরপর 2022 এশিয়ান গেমসে ফের সোনা জয় করে ভারত। 2026 সালে এসেও এশিয়ান গেমসের কবাডি প্রতিযোগিতায় সোনার মেডেল জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা দল।
মোট কতগুলো মেডেল জিতল ভারত?
চলতি বছর এশিয়ান গেমসে পা রেখে কমবেশি সব ক্ষেত্রেই দাপট দেখাচ্ছেন ভারতীয় প্রতিযোগীরা। সেই সূত্র ধরেই এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে সোনা, রুপো এবং ব্রোঞ্জ মিলিয়ে মোট 27টি পদক উঠেছে ভারতের ঘরে। এরমধ্যে 3টি সোনার পদক, 11টি রুপোর পদক এবং 13টি ব্রোঞ্জের পদক রয়েছে। শেষবারের মতো ভারতের ঘরে, চলতি এশিয়ান গেমসের সোনার পদক এনেছে মহিলা কবাডি দল। এর পাশাপাশি পুরুষদের বিভাগে সর্বশেষ রূপো এসেছে ম্যারাথনে। এনেছেন সৌভান বারওয়াল। এছাড়াও শুটিংয়ে আরও একটি রুপো এবং স্কোয়াশে ব্রোঞ্জ জয় এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের সর্বশেষ প্রাপ্তি।