=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক

সহেলি মিত্র, কলকাতাঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি বিধায়ক। সদ্য চালু হওয়া এক্সপ্রেসওয়েতে বিজেপি বিধায়কের (BJP MLA Accident) গাড়ি দুর্ঘটনার শিকার হয় শনিবার। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। কীভাবে এরকম ঘটনা ঘটল? এখন তা নিয়েই জোরালো প্রশ্ন উঠছে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক

জানা গিয়েছে, শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়েতে (Ganga Expressway) উত্তরপ্রদেশের দিবাই কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রপাল সিং লোধির ফরচুনার গাড়ি একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। জানা গিয়েছে, ঘটনায় বিজেপি বিধায়ক চন্দ্রপাল সিং গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার সময়ে বিধায়কের একটি পাঁজরের হাড় ভেঙে তাঁর ফুসফুসে ঢুকে যায়। দুর্ঘটনাটি বুলন্দশহরের বিবি নগর থানা এলাকার গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর পোটা কাবুলপুর গ্রামের কাছে ঘটেছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে টায়ার ফেটে যাওয়ায় বিধায়কের গাড়িটি হাইওয়ে থেকে ছিটকে পড়ে, তারপর রাস্তার পাশের কাদায় দীর্ঘ পথ পিছলে গিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। জানা গেছে, এই দুর্ঘটনায় বিজেপি বিধায়ক চন্দ্রপাল সিং লোধি এবং গাড়িতে থাকা আরও দুজন আহত হয়েছেন। এক্সপ্রেসওয়েতে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ফরচুনার গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ একটি টায়ার ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে।

আরও পড়ুনঃ সরতেই হবে নির্বাচন কমিশনারকে? জ্ঞানেশ কুমারকে সরাতে বিরাট ছক বিরোধীদের

বিধায়ক চন্দ্রপাল সিং লখনউ থেকে গাজিয়াবাদে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তাঁর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত বিধায়ককে প্রথমে হাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও, পরে চিকিৎসকরা তাঁকে দিল্লির এইমস-এ রেফার করেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয়দের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। তারা অ্যাম্বুলেন্স ডেকে বিধায়কসহ সকল আহতকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

Leave a Comment