=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নৌকায় চড়ে প্রতিমা বিসর্জন দেখার সুযোগ, দশমীতে বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: চারিদিকে এখন পুজোর (Durga Puja 2026) প্রস্তুতি তুঙ্গে। দুর্গোৎসবের পাঁচটা দিন আনন্দ, হৈচৈ, মজায় কাটলেও, দশমীতে মায়ের বিদায় প্রত্যেক বাঙালির হৃদয়কে বিষাদে ভরিয়ে দেয়। এবছর দশমীর পর হচ্ছে না সরকার আয়োজিত পুজো কার্নিভাল, তা আগেই জানানো হয়েছে। তবে তার বদলে বিসর্জনকে কেন্দ্র করে পূজার শেষ মুহূর্তগুলো উপভোগ করার একটা ভিন্ন ব্যবস্থা করেছে সরকার। এবার দর্শনার্থীরা সরকারি জেটিতে চড়ে গঙ্গায় বিসর্জন দেখতে পারবেন। দশমীর দিন কলকাতা ও হাওড়ার ঘাটগুলিতে বিসর্জনের বিশেষ মুহূর্তটি দেখার সুযোগ করে দেওয়া হবে। আসুন এবিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। 

সরকারি জেটিতে বিসর্জনের দেখার সুযোগ

পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে যে, দশমীর দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মিলেনিয়াম জেটি (Millenium Jetty) থেকে দর্শনার্থীদের কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে নিয়ে যাওয়া হবে। গঙ্গা ভ্রমণের জন্য দর্শনার্থীদের বিকেল ৫টার মধ্যে শিপিং কর্পোরেশনের উল্টোদিকে ডব্লিউবিটিসি (WBTC)-র মিলেনিয়াম জেটিতে পৌঁছে যেতে হবে। 

প্রতিমা বিসর্জনের বিশেষ মুহূর্তটি প্রত্যক্ষ করার জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া পড়বে ৮০০ টাকা। জেটি ভ্রমণের সময় দর্শনার্থীদের চা বা কফি, জলখাবার ও রাতের খাবারও পরিবেশন করা হবে। বারাণসীতে যেমন নৌকায় চড়ে বিভিন্ন ঘাট ভ্রমণ করা যায়, এবার সেই আদলেই দশমীর দিন পশ্চিমবঙ্গবাসীদের জন্য নৌকাবিহারের এই বিশেষ ব্যবস্থা করেছে সরকার।  

আরও পড়ুন: এবার সকাল-বিকেল-রাত্রে আলাদা চার্জ, জাতীয় বিদ্যুৎ নীতির খসড়া প্রকাশ

আগ্রহী ব্যক্তিরা বিভিন্ন ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন। বুকিং ও যোগাযোগের জন্য পরিবহন দপ্তরের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে – ৯৪৩২৫৯৭০৯৮ ও ৯৪৩৩০৭২০৭৮। এছাড়া, ৯৮৩০১৭৭০০০ নম্বরটিতে হোয়াটসঅ্যাপও করা যাবে। তবে শুধু এটিই নয়, শহর ও শহরতলির বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার সুবিধার জন্য রাজ্য পরিবহন দপ্তর সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিশেষ বাস,লঞ্চ এবং ট্রাম চালাবে বলে জানিয়েছে।

Leave a Comment