=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যে প্রায় ১০ কোটি মানুষের ABHA অ্যাকাউন্ট তৈরি, বড় মাইলফক অর্জন সরকারের

সহেলি মিত্র, কলকাতা: আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Yojana) নিয়ে প্রকাশ্যে এল বড় তথ্য। বাংলার কয়েক কোটি মানুষের নাম নথিভুক্ত করে অ্যাকাউন্ট তৈরির কাজ। নাম নথিভুক্তির সংখ্যা শুনলে আপনিও হয়তো চমকে যাবেন।  রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রায় ১০ কোটি মানুষের আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (ABHA) তৈরি হয়েছে।

রাজ্যের প্রায় ১০ কোটি মানুষের ABHA অ্যাকাউন্ট সম্পূর্ণ

তবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক ও নার্সিংকর্মীদের হেলথকেয়ার প্রফেশনালস রেজিস্ট্রি (HPR)-তে অন্তর্ভুক্তির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বিশেষত অধিকাংশ সরকারি চিকিৎসক ও নার্সিংকর্মীর রেজিস্ট্রেশন বাকি রয়েছে। যদিও বর্তমানে HPR-এ নাম নথিভুক্তির গতি যথেষ্ট ভালো।

১৪ হাজারেরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র তালিকাভুক্ত

রাজ্যের সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪ হাজারেরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং ২,২০০টি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল রয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেন, যার আওতায় রাজ্যের ১.৪৩ কোটি পরিবার আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ নৌকায় চড়ে প্রতিমা বিসর্জন দেখার সুযোগ, দশমীতে বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের

শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা দেশজুড়ে আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত ৩৮,৬০৪টি হাসপাতালের যেকোনোটিতে চিকিৎ পরিষেবা  নিতে পারবেন। অনেকের প্রশ্ন, অন্য রাজ্যে ইস্যু করা কার্ড কি বাংলায় বৈধ হবে? হ্যাঁ। আয়ুষ্মান ভারত কার্ড সারা দেশে বৈধ, জানিয়েছেন কর্মকর্তারা। কার্ডগুলি বিনামূল্যে দেওয়া হয় এবং এগুলি আধার-সংযুক্ত। ভর্তির সময় আধার কার্ড দেখালে হাসপাতাল যাচাই করতে পারবে যে রোগী কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য যোগ্য কি না।

Leave a Comment