বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই রাষ্ট্রসঙ্ঘের (United Nations) সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ভাষণ দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে একগুচ্ছ মন্তব্য করেছিলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেছিলেন, গত বছরের মে মাসের সংঘাতে নাকি ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান! এবার সেই পথ ধরেই নয়া দিল্লিকে হুমকি দিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন ভারতের সাথে সংঘাতে জয় হয়েছে আমাদের। এবার ভারতের পিছিয়ে আসা উচিত!”
ভারতকে পিছিয়ে যাওয়ার বার্তা তারারের
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে গিয়েই কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সিন্ধু জল বন্টন চুক্তি সহ অপারেশন সিঁদুরের প্রসঙ্গও উল্লেখ করতে শোনা গিয়েছিল পশ্চিমের দেশের প্রধানকে। ভারতকে হুঁশিয়ারি দিয়েই বলেছিলেন, “আমরা যুদ্ধে তোমাদের পরাজিত করেছি।” এবার সেসব নিয়েই মুখ খুললেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী।
প্রতিবেশী দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিয়ে বললেন, “রাষ্ট্রসঙ্ঘে শেহবাজ শরীফের ভাষণ গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা যুদ্ধে তোমাদের (ভারত) পরাজিত করেছি এবং যোগ্য জবাব দিয়েছি। ভারত যদি এখন সিন্ধু জল বন্টন চুক্তি বেআইনিভাবে বাতিল করার চেষ্টা করে, আমাদের জলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তা যুদ্ধের ঘোষণা হিসেবেই বিবেচিত হবে।”
🚨🇵🇰 Tarar “VERY BIG WARNING”: says “India should back down.” 🔥
Attaullah Tarar goes on a full-blown rant over Shehbaz Sharif’s UNGA speech:
“In the UN, Shehbaz Sharif’s speech is being appreciated all over the world.
Our PM Shehbaz Sharif said, ‘We defeated you (🇮🇳) in war… pic.twitter.com/ZErwqGQjSl
— OsintTV 📺 (@OsintTV) September 28, 2026
আরও পড়ুন: খেলতে যাওয়ার পথে পাকিস্তানের ফুটবলারদের বাস থামিয়ে ডাকাতি, শিরোনামে সেই বালুচিস্তান
তারারের দাবি, “আমাদের প্রধানমন্ত্রীর এই বার্তা শুনে ভারতের সতর্ক হয়ে যাওয়া উচিত। আমি তো মনে করি ভারতের পিছিয়ে আসা উচিত।” এটাই প্রথম নয়, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের তরফে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিতেই নরমে গরমে বারবার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। যদিও সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। যুদ্ধ জয়ের প্রসঙ্গ নিয়ে ভারতের তরফে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনাবাহিনীর একের পর এক রানওয়ে, বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়াকে যদি বিজয় হিসেবে দেখা হয় তাহলে তাই হোক। এছাড়াও সিন্ধু চুক্তি নিয়ে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রক্ত আর জল একসাথে বইবে না। নিজের অবস্থান থেকে একটুও সরবেনা দিল্লি।