=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবে” কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য কপিল দেবের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেট থেকে আগেই হাত গুটিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকেও। বর্তমানে শুধুমাত্র ওয়ানডেতেই রয়েছেন ভারতীয় মহাতারকা। 2027 বিশ্বকাপ শেষ হয়ে গেলেই সেখান থেকেও নিজেকে সরিয়ে নেবেন বিরাট। সে কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। এমতাবস্থায়, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না 1983-র বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব (Kapil Dev)। তাঁর দাবি, টেস্ট ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি অবসর নেওয়া উচিত হয়নি বিরাটের!

কোহলিকে নিয়ে বড় মন্তব্য কপিল দেবের

এর আগেও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে মুখ খুলেছিলেন কপিল দেব। জানিয়েছিলেন, বিরাটের এই সিদ্ধান্ত তাঁর খুব একটা ভাল লাগেনি! এবারেও একই পথ ধরে কপিল দেব জানালেন, কোহলি টেস্ট ক্রিকেট থেকে এত দ্রুত অবসর নিয়ে নিল, এই বিষয়টা তাঁর সত্যিই খারাপ লাগে। ভারতীয় কিংবদন্তির কথায়, “একজন দর্শক হিসেবে এবং প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, বিরাট কোহলির আরও বেশি টেস্ট ক্রিকেট খেলা উচিত ছিল। ওর টেস্ট টিকেট থেকে অবসর নেওয়াটা আমার খারাপ লেগেছে। কেন ও এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না। বিরাটই ভাল জানবে।”

কোহলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল দেব আরও বললেন, “এখন ও 50 ওভারের ক্রিকেটে খুব ভালভাবে রান করতে পারছে। ওর মধ্যে সেই সামর্থ্য রয়েছে। ও টেস্ট ক্রিকেটকে খুব ভালবাসতো। ও খেলাটাকে ভাল বুঝতো। তাইতো আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি টেস্ট ক্রিকেটটা ছেড়ে দিয়েছে। আমি জানিনা টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া নিয়ে ওর এখন খারাপ লাগছে কিনা। তবে কয়েক বছর পরে ও হয়তো নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবে এবং ভাববে আমি কেন আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেললাম না?”

আরও পড়ুন: “সন্ত্রাসবাদ নিয়ে আমাদের সমস্যা না বুঝলে সম্পর্ক খারাপ হবে” আমেরিকাকে স্পষ্ট বার্তা ভারতের

কপিল দেব মনে করেন, বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেটটাকে এতটা ভালোবাসে, যখন খেলাটা বোঝে, ক্রিকেটের প্রতি তাঁর যখন এতটা আবেগ রয়েছে তাহলে নিজেকে সামলে নিতে পারলে অবসর নেওয়ার কোনও প্রয়োজন থাকে না। তবে কপিল দেব কোহলির টেস্ট অবসর নিয়ে বারবার মন্তব্য করলেও সর্বসমক্ষে এ নিয়ে প্রতিক্রিয়া জানাননি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।

Leave a Comment