=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হু হু করে বাড়ছে সিমেন্টের দাম, অক্টোবরে প্রতি বস্তায় ২০ টাকা মূল্যবৃদ্ধির আশঙ্কা

অনন্যা সরকার, কলকাতা: স্বপ্নের বাড়ি তৈরির পরিকল্পনা করছেন? হয়ে যান সাবধান, কারণ পকেটে পড়তে চলেছে টান। এক সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছর অক্টোবর মাসে দেশের অনেক অংশে সিমেন্টের দাম প্রতি বস্তায় ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তে পারে (Cement Price Hike)। সিমেন্ট কোম্পানিগুলো কেন হঠাৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে এবং সেপ্টেম্বরে সিমেন্টের দাম কত ছিল? আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ হিসেবটা।

সেপ্টেম্বরেও বেড়েছে সিমেন্টের দাম 

অক্টোবরেই যে শুধু দাম বাড়তে চলেছে, এমনটা নয়। সেপ্টেম্বরেও সিমেন্টের মূল্যবৃদ্ধি হয়েছে। দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি দাম বাড়াতে দেখা গেছে, যেখানে প্রতি বস্তায় দাম বেড়েছে ১১ টাকা। এদিকে পশ্চিম ভারতে সিমেন্টের দাম প্রতি বস্তায় ৯ টাকা বাড়ে। উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে সিমেন্টের দাম প্রতি বস্তায় ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, জুলাই ও আগস্ট মাস অপরিবর্তিত থাকার পর সেপ্টেম্বরে সিমেন্টের সর্বভারতীয় গড় বাণিজ্য মূল্য (,All India Average Trade Price) বস্তা প্রতি ৭ টাকা বেড়ে ৩৫৬ টাকা হয়েছে।

দাম বাড়ার পিছনে অন্যতম মুখ্য কারণ হল জ্বালানি ও কয়লার মূল্যবৃদ্ধি। সিমেন্ট উৎপাদন ও পরিবহনে জ্বালানি ও শক্তির একটি বড় ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি হয়েছে। বর্ষা শেষ হওয়ার সাথে সাথে সারা দেশজুড়ে স্থগিত হয়ে থাকা নির্মাণ প্রকল্পগুলোর গতি বাড়তে শুরু করেছে। চাহিদা বাড়ার সাথে সাথে কোম্পানিগুলো দাম বাড়ানোরও চেষ্টা করছে। জুলাই ও আগস্ট মাসে চাহিদা কম থাকায় দ্বিতীয় ত্রৈমাসিকে গড় দাম কম ছিল। ফলে কোম্পানিগুলো অক্টোবরে দাম বাড়িয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে চাইছে।

আরও পড়ুন: ৩৫,৪০০ টাকা বেতন, রেলে ৩৪৭৭ শূন্যপদে চাকরির সুযোগ, চলছে আবেদন

তবে একটা ভালো খবর হল যে, সেপ্টেম্বর মাসে, যখন সিমেন্ট কোম্পানিগুলো বিলিং রেট বাড়িয়েছিল, তখনও অনেক সিমেন্ট ডিলার তাদের ত্রৈমাসিক বিক্রির লক্ষ্যমাত্রা পূরণের জন্য গ্রাহকদের কাছে পুরোনো দামেই সিমেন্ট বিক্রি করে। এমন পরিস্থিতিতে মার্কেট বিশেষজ্ঞরা বলছেন যে, সিমেন্ট কোম্পানিগুলো অক্টোবরে দাম বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু এই বর্ধিত দাম বাজারে টিকে থাকতে পারবে কি না, তা নির্ভর করবে সাধারণ মানুষ কত সিমেন্ট কিনছেন তার ওপর।

Leave a Comment