=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমাদের প্রতীক ফিরিয়ে দেওয়া হোক” ISF-র মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচন। ঠিক তার আগেই প্রতীক নিয়ে দায়ের করা ISF এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার, হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, নির্বাচন প্রক্রিয়ার মাঝে এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত। তাই মামলাটি খারিজ করা হচ্ছে। এমতাবস্থায়, নিজের খাম প্রতীক হারিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে আরও বিপাকে নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)!

বড় ধাক্কা খেলো ISF!

এতদিন বাংলার রাজনীতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক হিসেবে পরিচিত ছিল খাম। 2021 ও 2026 নির্বাচনে বাংলায় এই প্রতীক নিয়েই লড়াই করেছে নওশাদের দল। তবে সমস্যা তৈরি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচন কমিশনের তরফে খাম প্রতিক পেয়ে যেতেই। আসলে দুই তৃণমূলের মধ্যে প্রতীক নিয়ে দড়ি টানাটানির মাঝে ঘাসফুল প্রতীক ফ্রিজ করে দিয়ে দু’পক্ষকেই বিকল্প প্রতীক এবং নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই সূত্র ধরেই, ঋতব্রতদের দেওয়া হয়েছে খাম প্রতীক। সেই প্রতীক নিয়েই উপনির্বাচনের লড়বে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস।

এদিকে, ISF এর জন্য আলমারি প্রতীক বরাদ্দ করেছিল নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেদের পুরনো খাম প্রতীক ফিরিয়ে আনতে গত 22 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নওশাদরা। সেই ঘটনায় এর আগে সোমবার অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রওয়ের বেঞ্চ। কীভাবে ISF এর দীর্ঘ দিনের পুরনো প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে দিয়ে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। শুনানি চলাকালীন এই মামলায় সব পক্ষের মতামত শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক।

আরও পড়ুন: আর মাত্র ৭৩ রান, আজই ইতিহাস তৈরি করে সচিনের ক্লাবে প্রবেশ করতে পারেন রোহিত শর্মা

বুধবার, ISF এর প্রতীক ফিরে পাওয়ার মামলা পুরোপুরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে তাই এই সময়ের মধ্যে কোনও রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। তাই এখন মামলাটি খারিজ করে দেওয়া হচ্ছে। ঠিক উপনির্বাচনের আগে আদালতে নওশাদের দল ধাক্কা খেতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment