=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“যদি না বিরাট কোহলি…” ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়ে বড় মন্তব্য ঋষভ পন্থের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ ঋষভ পন্থ (Rishabh Pant)। লাল বলের ক্রিকেটে দেখা গেলেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন এই খেলোয়াড়। আগে একটা সময় টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেললেও বিগত দিনগুলিতে চোট সমস্যার কারণে ভারতীয় ওয়ানডে দল থেকে বিচ্ছিন্ন তিনি। আগামীকাল অর্থাৎ পহেলা অক্টোবর থেকে ইরানি কাপে অংশ নেবে রেস্ট অফ ইন্ডিয়া টিম। সেই দলের অধিনায়ক করা হয়েছে পন্থকে। বৃহস্পতিবার সেই মঞ্চে নামার আগেই ভারতীয় তারকা ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে বড় মন্তব্য করলেন।

ওয়ানডে দল থেকে বাদ পড়ে বড় মন্তব্য ঋষভের

ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে এর আগে অবশ্য সেভাবে মুখ খোলেননি ভারতীয় তারকা ঋষভ পন্থ। তবে এবার বিজনেস অফ স্পোর্ট পডকাস্টে এক দিনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার। পন্থ জানিয়েছেন, একজন খেলোয়াড়ের কেরিয়ারে উত্থান পতন থাকবেই, যদি না আপনি বিরাট কোহলি হন। যদিও ভারতীয় তারকা এও জানিয়েছেন, এই ঘটনা তার জন্য বড় ধাক্কা হলেও তিনি নিশ্চয়ই এই ফরম্যাটে ফিরে আসবেন।

ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের কথায়, “স্বাভাবিকভাবে দেখতে গেলে সত্যিই খারাপ লাগে। কিন্তু একজন খেলোয়ার হিসেবে আপনাকে এটাও বুঝতে হবে যে যখনই কোনও বাধা আসে ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে।”এদিন একেবারে বিরাট কোহলির উদাহরণ টেনে পন্থ বললেন, “একজন ক্রীড়াবিদ হিসেবে আপনার কেরিয়ারের গ্রাফ সব সময় উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, যদি না বিরাট কোহলি হন, সে অসাধারণ।”

আরও পড়ুন: আর মাত্র ৭৩ রান, আজই ইতিহাস তৈরি করে সচিনের ক্লাবে প্রবেশ করতে পারেন রোহিত শর্মা

উল্লেখ্য, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পাশাপাশি টেস্ট দলেও একটা সময় সহ অধিনায়ক ছিলেন ঋষভ। তবে সেই দায়িত্ব হারিয়েছেন তিনি। এর আগে বহুবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে রুখে দাঁড়িয়েছেন পন্থ। ব্যাট হাতে খেলেছেন একাধিক বড় বড় ইনিংস। তবে এই ভারতীয় তারকার কেরিয়ারে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে চোট। যার কারণে নিজের ক্রিকেট জীবনে বারবার ধাক্কা খেয়েছেন পন্থ।

Leave a Comment