=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০,০০০ টাকা অবধি বৃদ্ধি, প্যারা টিচারসহ অন্যান্যদের ভাতা বাড়াল সরকার, জারি বিজ্ঞপ্তি

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনে কর্মরত বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual School Education Employees) মাসিক পারিশ্রমিক (Monthly Remuneration) বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। প্যারা টিচার থেকে শুরু করে সুপারভাইজার, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু-সহ একাধিক বিভাগের কর্মীদের পারিশ্রমিক বাড়ানো (Salary Hike) হয়েছে। এই সংক্রান্ত অনুমোদন দিয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরকারি মেমো জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নতুন বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে।

পারিশ্রমিক বৃদ্ধির হার

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পিবিএসএসএম-এর অধীনে প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা হয়েছে। অর্থাৎ মাসে ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। উচ্চ প্রাথমিক স্তরের প্যারা টিচারদের পারিশ্রমিক ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে ২০,৫২৩ টাকা হয়েছে। তাঁদের ক্ষেত্রেও বৃদ্ধি ৫,০০০ টাকা।

একইভাবে পিবিএসএসএম-এর শিক্ষা বন্ধুদের মাসিক পারিশ্রমিক ৯,৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৪,৯৫৪ টাকা করা হয়েছে। স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে ১৪,৯২৪ টাকা থেকে বেড়ে নতুন পারিশ্রমিক হয়েছে ১৯,৯২৪ টাকা। দুই ক্ষেত্রেই মাসিক ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

পিবিএসএসএম-এর ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির হার নির্ভর করছে বর্তমান পারিশ্রমিকের উপর। যাঁদের বর্তমান পারিশ্রমিক ২৫,০০০ টাকা বা তার কম, তাঁদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। ২৫,০০০ টাকার বেশি থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিকের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৭,০০০ টাকা। আর ৪০,০০০ টাকার বেশি থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিকের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ১০,০০০ টাকা। ফলে ম্যানেজমেন্ট স্টাফদের বর্তমান পারিশ্রমিকের পরিসর ৯,৮৭০-৫১,৫৫৮ টাকা থেকে বেড়ে ১৪,৮৭০-৬১,৫৫৮ টাকা হয়েছে।

পিবিআরএসএসএম-এর অধীনে এসএসকে-র সহায়ক ও সহায়িকাদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। এমএসকে-র সম্প্রসারক ও সম্প্রসারিকাদের ক্ষেত্রে ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। দুটি ক্ষেত্রেই মাসে ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও এমএসকে-র মুখ্য সম্প্রসারক ও মুখ্য সম্প্রসারিকাদের মাসিক পারিশ্রমিক ১৬,১৭৮ টাকা থেকে বেড়ে ২২,১৭৮ টাকা হয়েছে। অর্থাৎ বৃদ্ধি ৬,০০০ টাকা। পিবিআরএসএসএম-এর অ্যাকাডেমিক সুপারভাইজারদের পারিশ্রমিক ১৩,৭৮১ টাকা থেকে বেড়ে ১৮,৭৮১ টাকা হয়েছে। তাঁদের ক্ষেত্রেও বৃদ্ধি ৫,০০০ টাকা।

ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের মাসিক পারিশ্রমিক ১৯,৬৯২ টাকা থেকে বাড়িয়ে ২৫,৬৯২ টাকা করা হয়েছে। অর্থাৎ মাসে ৬,০০০ টাকা বেশি পাবেন তাঁরা। পিএ-কাম-ডিইও পদে কর্মরতদের পারিশ্রমিক ১৪,৭৭৪ টাকা থেকে বেড়ে ১৯,৭৭৪ টাকা হয়েছে। এই ক্ষেত্রেও বৃদ্ধি ৫,০০০ টাকা।

ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের অধীনে উচ্চমাধ্যমিক স্তরের পার্ট-টাইম চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ১৫,২১৮ টাকা থেকে বাড়িয়ে ২০,২১৮ টাকা করা হয়েছে। অন্যদিকে, পিএম-পোষণ প্রকল্পের এডুকেশন সুপারভাইজারদের পারিশ্রমিক ১১,০০০ টাকা থেকে বেড়ে ১৬,০০০ টাকা হয়েছে। দুই ক্ষেত্রেই মাসিক ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: মিলবে অতিরিক্ত সুবিধা, শিয়ালদহ শাখায় AC লোকাল নিয়ে নতুন সুখবর দিল রেল

স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখা থেকে জারি করা এই নির্দেশ প্রত্যেকটি দফতর ও সংস্থাগুলিকে জানানো হয়েছে। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, অর্থ দফতর, স্কুল শিক্ষা দফতর, পিবিএসএসএম, পিবিআরএসএসএম এবং পিএম-পোষণ-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির যে প্রস্তাব বিবেচনাধীন ছিল, সরকারি অনুমোদনের পর এবার তা বাস্তবায়িত হতে চলেছে। ১ অক্টোবর ২০২৬ থেকেই সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক কর্মীরা তাঁদের নতুন বর্ধিত মাসিক পারিশ্রমিক পাবেন।

Leave a Comment