=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

Big Billion Days-র আগেই সস্তা স্মার্টফোন, ফ্লিপকার্টের আর্লি বার্ড ডিলে মিলছে ধামাকা অফার

অনন্যা সরকার, কলকাতা: জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট তাদের বছরের সবচেয়ে বড় সেল, বিগ বিলিয়ন ডেজ ২০২৬ (Flipkart Big Billion Days 2026)-এর আগেই কিছু স্মার্টফোনের আর্লি বার্ড ডিল (Early Bird Deal) শুরু হয়ে গেছে। নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনের ওপর এই অফারগুলো চালু করা হয়েছে। আর্লি বার্ড ডিলগুলো চালু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে। এই অফারের মধ্যে Realme, Oppo, Bolt, AI+ এবং Infinix-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন হ্যান্ডসেটগুলি আর্লি বার্ড ডিলে কত মূল্যে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, এখানে কার্যকরী মূল্য উল্লেখ করা থাকবে, যার মধ্যে ব্যাঙ্ক কার্ডের ছাড়, এক্সচেঞ্জ অফার ও সুপার কয়েনের ওপর ছাড় অন্তর্ভুক্ত থাকতে পারে।

Realme P4s 5G

৯ অক্টোবর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগেই লাইভ হওয়া আর্লি বার্ড ডিলগুলির মধ্যে রয়েছে Realme P4s 5G ফোনটি, যা পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায়। এর স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এই রিয়েলমি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা প্রসেসর, ৮জিবি/১২জিবি পর্যন্ত র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে, ৮০০০এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

Realme P4 5G

Realme P4 5G পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ওয়াট ফাস্ট চার্জিং।

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলেই গুনতে হবে চার্জ? নিয়মে বদল আনল মেটা

Boltt Evo

Boltt Evo-এর ওপর প্রযোজ্য সমস্ত অফার যুক্ত করে এই ফোনটির কার্যকরী মূল্য হল মাত্র ৮,৯৯৯ টাকা। এতে মিলবে ১২০ হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৯ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ফোনটিতে একটি ইউনিসক টি৭২৫০ প্রসেসর, একটি ৫০ মেগাপিক্সেল। ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Oppo K14 Lite

Oppo K14 Lite ফোনটি আর্লি বার্ড ডিলে ১৫,৯৯৯ টাকায় মিলছে। ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশন হল – ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি৭২৫০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজ। এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এর বিশাল ৭০০০এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন: ১০ টাকা দিলেই মাসে মিলবে ১০ হাজার! প্রবীণদের জন্য চালু সরকারের বিশেষ কার্ড

Infinix Note Edge

Infinix Note Edge ফোনটির কার্যকরী মূল্য ২৩,৯৯৯ টাকা। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসরে চলে। এটি ৬জিবি/৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি/২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। এছাড়াও এতে আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

AI+ Nova 2 Ultra 5G

AI+ Nova 2 Ultra 5G ফোনটির দাম আর্লি বার্ড ডিলে ১৮,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে  মিলবে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও একটি ৬০০০এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

Leave a Comment