=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মারণরোগ ক্যান্সারকে হারিয়ে এক যুগ পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই ব্যাটসম্যান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে এমন এক ক্রিকেটারের, যিনি একটানা 10 বছর ধরে মারণরোগ ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। শেষমেশ, সেই লড়াইয়ে জয় হাসিল করেই এবার 22 গজে ফিরতে চলেছেন তিনি। আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Australia)। আর সেই দলেই অপ্রত্যাশিতভাবে জায়গা হয়েছে বাঁ হাতি ব্যাটসম্যান নিক ম্যাডিনসনের (Nic Maddinson)। প্রায় এক যুগ ধরে ক্যান্সারের সাথে সময় কাটানোর পর এবার ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে সঙ্গ দেবেন নিক।

ক্যান্সারের সাথে লড়ে ক্রিকেটে ফিরছেন নিক

এর আগে শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন 2016 সালে। সে বছর পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছিলেন নিক। এরপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। যদিও সমস্যাটা তৈরি হয়েছিল 2015 সালে অর্থাৎ এক বছর আগেই। সেবার অন্ডকোষে ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসা এবং কেমোথেরাপি নিয়েছিলেন খেলোয়াড়। তারপর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে পারেননি তিনি।

বলাই বাহুল্য, চিকিৎসার পর বিগ ব্যাশ লিগে খেললেও শেফিল্ড শিল্ড খেলতে পারেননি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে সম্প্রতি ওয়ানডে কাপে প্রতিপক্ষ দল ভিক্টোরিয়ার বিরুদ্ধে 126 রানের দাপুটে ইনিংস খেলেছিলেন নিক। হয়তো সেটা দেখেই এই খেলোয়াড়কে আসন্ন টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডেকে নেওয়া হল। এখন দেখার মাঠে নেমে নিজেকে কতটা উজাড় করে দিতে পারেন এই অজি তারকা।

আরও পড়ুন: “সব সময় যুদ্ধ শেষ করার কথা বলেন” মোদিকে নিয়ে বড় মন্তব্য পুতিনের

প্রসঙ্গত, চোটের কারণে হঠাৎ করেই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিশ। সূত্রের খবর, আঙুল ভেঙেছে তাঁর। আর ঠিক সেই কারণেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অনভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম হার্পার অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা পেলেন। এদিকে গত বুধবার শেষ ওয়ানডেতে খেলতে গিয়ে পেটের পেশিতে টান লাগায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ডারবানের প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

Leave a Comment