বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের ফাইনালে (Asian Games Final) মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসে মেগাফাইনাল। এখন প্রশ্ন, কোথায়, কখন দেখা যাবে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ফাইনাল (India Vs Pakistan Live)? স্মার্টফোন থেকে কীভাবে দেখবেন এই ম্যাচ? রইল অ্যাপের ঠিকানা সহ বিস্তারিত তথ্য।
কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?
এর আগে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। পরের ম্যাচ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে আসে টিম ইন্ডিয়া। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, ভারতীয় সময় সকাল দশটায় শুরু হবে ভারত এবং পাকিস্তানের ফাইনাল ম্যাচ। এই আসরে একদিকে ভারত যেমন পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে, ঠিক অন্যদিকে পাক দল চাইবে ভারতকে প্রথমবারের মতো হারিয়ে অন্তত একবার নিজেদের জয়ী হিসেবে দেখতে।
বলাই বাহুল্য, এর আগে এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ সব ক্ষেত্রেই বারবার ভারতীয় দলের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। আগামীকাল সেই যন্ত্রণা নিয়েই মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। যদিও ইতিমধ্যেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি দাবি করেছেন, আগামীকালের ম্যাচ একপেশে হয়ে যেতে পারে। অর্থাৎ একতরফাভাবে জিতে যেতে পারে ভারত।
আরও পড়ুন: “পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতবে ভারতই” বলছেন খোদ পাক তারকা
কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?
এশিয়ান গেমসের হাইভোল্টেজ ফাইনাল দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মূলত তিনটি টিভি চ্যানেলে আলাদা আলাদা ভাষায় দেখা যাবে এই ম্যাচ। তবে টিভি ছাড়া যদি ফোন কিংবা ল্যাপটপে এই ম্যাচ দেখতে চান সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে সোনি লিভ অ্যাপ। এছাড়াও সনি লিভের ওয়েবসাইট থেকেও উপভোগ করতে পারবেন ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ফাইনাল।