সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের কৃষকদের আবারও সুখবর শোনাল সরকার। এর আগে একাধিকবার কোটি কোটি টাকা খরচ করে চাষীদের ঋণ মকুব (Loan Waiver) করেছে বিজেপি সরকার। সেই সূত্রে এবার তৃতীয় ধাপে রাজ্যের মোট ৩.২৭ লক্ষ কৃষকের ঋণ মকুব করা হবে বলেই এনডিটিভি সূত্রে খবর। জানা যাচ্ছে, এই ধাপে মোট ৩১৬১ কোটি টাকা খরচ করা হবে রাজ্যের কোষাগার থেকে। আর এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেই জানিয়েছে রাজ্য সরকার।
কৃষকদের ঋণ মকুব করছে সরকার
এর আগে দুই দফায় রাজ্যের কৃষকদের ঋণের বেড়াজাল থেকে মুক্তি দিয়েছিল মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ সরকার। এবার তৃতীয় ধাপে ঋণ মকুবের টাকা চাষীদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকার এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে কৃষকদের ঋণ অ্যাকাউন্টে এই তহবিল স্থানান্তর করা হবে বলেই জানা গিয়েছে। এমনকি সর্বশেষ এই অর্থ বিতরণের ফলে প্রকল্পের আওতায় মোট বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ২৭৬ কোটি টাকা। এর মাধ্যমে এখনও পর্যন্ত রাজ্যের ১৫.৮৬ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
সূত্র বলছে, প্রথম পর্যায়ে ৬ লক্ষ ২২ হাজার ২৬৭ জন ঋণগ্রহীতাকে মোট ৫০২৮ কোটি ৭০ লক্ষ টাকা সুবিধা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এরপর দ্বিতীয় দফায় দেওয়া হয় ৬ লক্ষ ৩৬ হাজার ৩৬ জন কৃষককে ৫৮৬ কোটি ৩১ লক্ষ টাকা অর্থ সহায়তা। আর তৃতীয় ধাপে এবার মোট ৩.২৭ লক্ষ কৃষকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমনকি এই ধাপে মোট বরাদ্দ করা হয়েছে ৩১৬১ কোটি টাকা।
আরও পড়ুন: গান্ধী জয়ন্তীতে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
আরও জানা গিয়েছে, তৃতীয় পর্যায়ে ছত্রপতি সম্বাজিনগর বিভাগের ১ লক্ষ ৯৪ হাজার ৩৮৭টি লোন অ্যাকাউন্টে মোট ১৯০৭ কোটি ১৯ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এরপর অমরাবতী বিভাগের ৬০ হাজার ৭৫৮টি অ্যাকাউন্টে ৬২৯ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। নাগপুর বিভাগের ২৩ হাজার ৩৬৩টি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ২০০৮ কোটি ১০ লক্ষ টাকা। সর্বশেষ পুনে বিভাগের ১৯ হাজার ২৭৮টি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ১৬৪ কোটি ১৮ লক্ষ টাকা।