=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিরদাঁড়া ভাঙল নুসরতের! এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আনা হচ্ছে অভিনেত্রীকে

সহেলি মিত্র, কলকাতা: বিরাট দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী। শিরদাঁড়া ভাঙল অভিনেত্রী নুসরত ভারুচের (Nushrratt Bharuccha)! শোনা যাচ্ছে, বর্তমানে অভিনেত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ইন্দোনেশিয়া থেকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বালি দ্বীপে এক দুর্ঘটনায় পড়েন অভিনেত্রী। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বড় দুর্ঘটনার কবলে নুসরত

অভিনেত্রীর টিম তাঁর স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। শুক্রবার নুসরতের ম্যানেজার সঞ্চিতা ত্রিবেদী জানান, আরও পরীক্ষার পর ডাক্তাররা তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার করবেন। চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বাই আনার প্রস্তুতি চলছে। মুম্বই পৌঁছানোর পর অভিনেত্রীর অস্ত্রোপচার করা হবে।

টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট ও অস্ত্রোপচারের কারণে নুসরতের বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য সময় লাগবে। টিম সকলের কাছে তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করছে। অনুগামীরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন।

ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী

উল্লেখ্য, দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে নুসরাত সোশ্যাল মিডিয়ায় ছুটির কিছু ছবি শেয়ার করেছিলেন। জানা গেছে, নুসরত টাইগার শ্রফের পরবর্তী ছবিতেও যোগ দিচ্ছেন। আর এরই মাধ্যমে টাইগার ও নুসরাত প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন। সিনেমাটিতে আরও অভিনয় করবেন পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি এবং এলভিশ যাদব।

নুসরত ভারুচার কর্মজীবনের দিকে ফিরে তাকালে জানা জায়গা তিনি ‘পেয়ার কা পঞ্চনামা’ এবং ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর মাধ্যমে নিজের অসাধারণ ছাপ রেখেছিলেন। এরপর তাঁকে ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘ড্রিম গার্ল’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে। এই ছবিগুলিতে তাঁর অভিনয় দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

Leave a Comment