=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যন্তর মন্তরে ১,১০০ জনেরও বেশি বিক্ষোভকারী গ্রেফতার, বন্ধ ইন্টারনেট থেকে মেট্রো স্টেশন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়ে বাড়ছে বিক্ষোভ (India Protest)। গান্ধী জয়ন্তীতে আসরে নেমেছেন ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে আম আদমি পার্টির নেতারা। যন্তর মন্তরে চলছে আন্দোলন (Jantar Mantar)। আর সেই আন্দোলনের মাঝেই অতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং সহ 1,100 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ। শুধু তাই নয়, যন্তর মন্তরে বিক্ষোভ সামাল দিতে ওই অঞ্চলে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। বন্ধ রয়েছে 12টি মেট্রো স্টেশনও।

বিক্ষোভ ঠেকাতে একাধিক পদক্ষেপ

একাধিক সূত্র মারফত যা খবর, বিক্ষোভ চলাকালীন আম আদমি পার্টির একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করার সাথে সাথে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরাকেও আটক করে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয় যোগেন্দ্র যাদব, আরজেডি নেতা মনোজ ঝাকেও। পাশাপাশি বিক্ষোভ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য যন্তর মন্তর সহ আশেপাশের কিছু এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

এখানেই শেষ নয়, যন্তর মন্তরের পার্শ্ববর্তী দিল্লির অন্তত 12টি মেট্রো স্টেশন আপাতত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, যন্তর মন্তর অঞ্চলে বড় ধরনের সমাবেশ বা বিক্ষোভ আটকাতে জারি হয়েছে 144 ধারা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী। দিল্লি পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যসভার সদস্য তথা আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং প্রতিবাদস্থলের দিকে যাওয়ার সময় তাঁকে নর্থ অ্যাভিনিউতে আটকানো হয়।

আরও পড়ুন: হত্যা করে ভারতীয় সেনা, সেই জঙ্গিকেই ক্যামেরার সামনে জীবিত হাজির করল পাকিস্তান!

এদিকে আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলি দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। তা সত্ত্বেও আমায় এবং সঞ্জয় ঝাকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা আটক হলেও আমাদের সহকর্মীরা যেন প্রতিবাদ অব্যাহত রাখেন।” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অতিশিও। আম আদমি পার্টির পরিচিত মুখ অতিশি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমরা আপনার পুলিশকে ভয় পেতে এখানে আসিনি। আমরা আমাদের ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব।” বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলিও।

Leave a Comment