বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বড় কিছু করতে চলেছে বাংলাদেশ (Bangladesh)? এমনটাই ইঙ্গিত দিলেন ওপার বাংলার সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান (Waker-Uz-Zaman)। বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থনে কথা বললেও বাংলাদেশ সেনাকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার, সেনাবাহিনীর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষণ দিতে গিয়ে ওপার বাংলার সেনাপ্রধান বলেন, “গুরুত্বপূর্ণ সময়ে এলে সেনাবাহিনীকে তার ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।”
বাংলাদেশে কি বড় কিছু ঘটতে চলেছে?
নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান ওপার বাংলার সেনাবাহিনীকে সংকটকালীন পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি থাকতে বলেছেন। একই সাথে তারেক রহমানের সরকারকে সমর্থন করারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি ওপারে গেলে সে দেশে বড়সড় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। হয়তো সে কারণেই সেনাবাহিনীকে আগাম সতর্ক করেছেন জামান।
আরও পড়ুন: “ব্রাজিলের কাছে ১০-১২ গোলে হারবে ভারত” মনে করছেন রঞ্জিত বাজাজ
এদিন বাংলাদেশের সেনা জওয়ান ও অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান ওপারের সেনাপ্রধান। ধন্যবাদ জানান বাংলাদেশের বর্তমান শাসক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টিকেও। পদ্মা পাড়ের দেশের সেনাপ্রধান এও বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের বিচার হওয়ায় তিনি বিব্রত।
একই সাথে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন বাংলাদেশের তিন বাহিনী অর্থাৎ স্থল বাহিনী, নৌবাহিনী এবং আকাশ বাহিনী বা বায়ু সেনাকে বিশৃংখল পরিস্থিতির মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি থাকতে বলেছেন জামান। আর তা থেকেই আশঙ্কা বাড়ছে তাহলে কি নতুন করে বড় কোনও ঘটনা ঘটতে চলেছে ওপার বাংলায়?