=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিল ধরাছোঁয়ার বাইরে, ভারতকে ৪-০ গোলে হারিয়ে প্রমাণ করে গেলেন ভিনিরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ঘরের মাঠে দাঁড়িয়ে ব্রাজিল যে ভারতকে 10 গোল খাওয়ায়নি এটাই অনেক (India Vs Brazil)। আসলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মনবীর সিংরা দাঁড়াতে পারবেন না সেটা ধরেই নিয়েছিলেন ভক্তরা। তবে ম্যাচের একেবারে শুরুর দিকে হলুদ ব্রিগেডের সাথে যে টক্কর দিয়েছে ব্লু টাইগার্স (Indian Football Team), তাতে ভরসা পেয়েছিলেন অনেকেই। কিন্তু প্রতিপক্ষ যে ব্রাজিল, সেটা বোঝা গেল ম্যাচ শেষের পরই। যুবভারতীর মাঠে প্রত্যাশিত জয় নিয়েই ঐতিহাসিক ম্যাচে ছাপ রেখে গেলেন ব্রাজিলিয়ানরা।

ফুটবলের মক্কায় জয় হাসিল করল ব্রাজিল

শনিবার, ম্যাচ শুরু হওয়ার পরই স্বাভাবিকভাবেই ভারতের উপর চড়াও হয়েছিলেন ব্রাজিলের ফুটবলারেরা। ক্রমাগত আক্রমণ বাড়িয়ে নিজেদের ক্ষমতা দেখাচ্ছিলেন ভিনিরা। তবে একটা সময় গিয়ে দেশবাসীর মনে ভরসা দিয়েছিল রায়ান উইলিয়ামসদের দল। বুঝিয়েছিল, ব্রাজিলের বিরুদ্ধেও কিছু একটা করে দেখাতে পারে ভারত! সত্যি বলতে, ম্যাচের একটা সময় মনবীর যেভাবে চেষ্টা করছিলেন তাতে গোল আসতে পারতো। কিন্তু দলের বাকিদের দুর্বলতার কারণে সেভাবে সমর্থন পাননি জাতীয় দলের ফুটবলার।

সবচেয়ে বড় কথা, রায়ান আর মনবীর নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও ভারতের রক্ষণভাগের দুর্বলতা বারবার আলগা হয়ে গিয়েছে। আর সেই দুর্বলতাকে সুযোগ বানিয়ে একের পর এক গোল সাজিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা যখন 28 মিনিটে দেশের জন্য প্রথম গোল করে ভারতকে পেছনে ফেলেন এস্তেভাও উইলিয়ান। এরপর ভারতের দীর্ঘ প্রচেষ্টা সত্বেও 42 মিনিটে গিয়ে দ্বিতীয় গোল করে ব্রাজিল। গোল আসে পেদ্রোর পা থেকে।

আরও পড়ুন: চিকেন নেকের কাছে ড্রোন কারখানা! তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে কী করতে চাইছে বাংলাদেশ?

সময় যত গড়াচ্ছিল ততই ভারতের সাথে ব্যবধান বাড়ছিল ব্রাজিলের। একটা সময়ে ভারতীয় ফুটবলারদের কৌশলে আটকে দিয়ে ক্রমাগত আক্রমণ চালিয়ে গিয়েছে পেলের দেশ। সেই সূত্র ধরেই 58 মিনিটের মাথায় লিনোর পা থেকে তৃতীয় গোল পেয়ে যায় ফুটবল বিশ্বের ছয় নম্বর দল। এরপর অতিরিক্ত সময়ের খেলাতেও ভারতের হাতে সুযোগ ছিল অন্তত একটা গোল করে মান বাঁচানোর। তবে শেষ পর্যন্ত সেটাও আনোয়ারদের করতে দিলেন না পেদ্রোরা। উল্টে 95 মিনিটের খেলায় আরও একটি গোল করে ভারতের জাতীয় দলকে আরও কোণঠাসা করে দিলেন লিনো। তাতে শেষ মুহূর্তে 4-0 ব্যবধানের বড় পরাজয় নিয়ে সন্তুষ্ট থাকতে হল স্বদেশীদের।

Leave a Comment