=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মৌসুমি বায়ু দুর্বল হলেও ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার বদলে গেল আবহাওয়ার মেজাজ। মৌসুমি বায়ু দুর্বল হলেও বৃষ্টির তাণ্ডব বাংলায় অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। রয়েছে আরও একটি সিস্টেম, যার ফলে বাংলায় আজ সোমবারও বৃষ্টির (Weather Today) ধারা অব্যাহত থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও আজ দুর্যোগ হবে। প্রবল বজ্রপাত সহযোগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে, জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ বেআইনি বসবাসের অভিযোগে মুম্বাইয়ে গ্রেফতার ১৩ বাংলাদেশি, উদ্ধার ২০টি সিম কার্ড

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় রেখাটি সুপৌল, রাঁচি, রায়পুর, ব্রহ্মপুরী, পারভানি, বারামতি, হারনাই-এর ওপর দিয়ে প্রসারিত রয়েছে। সিকিম ও পার্শ্ববর্তী এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অবধি একটি অক্ষরেখা প্রসারিত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার এবার দেখা যাক, উত্তরবঙ্গে আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং দার্জিলিং জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা দমকা হাওয়া-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment