=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মানুষ নয়, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে ছাগল, ‘পারেও বাংলাদেশ!’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানুষের বদলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাগল। এমন দৃশ্যই ধরা পড়ল বাংলাদেশে (Bangladesh)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার মাঝে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে একের পর এক ছাগল তোলা হচ্ছে তাতে। রোগীদের শোয়ার জায়গায় ভিড় জমাচ্ছে গবাদি পশুরা। যে দৃশ্য (Viral Video) দেখার পর চোখ কার্যত কপালে উঠেছে নেট নাগরিকদের। শুধু তাই নয়, এমন ঘটনার দরুণ ফের আরও একবার হাসির খোরাক হয়েছে বাংলাদেশ! যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।

অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে ছাগল!

হিন্দু ভয়েস নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হয় ওই ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশে রাতের অন্ধকারে রাস্তার পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে তাতে একের পর এক ছাগল ওঠাচ্ছেন চালক। সাহায্য করছেন আরও দুজন। ভিডিওটিতে দেখা যায়, ছাগলগুলির গলার দড়ি ধরে তুলে দেওয়া হচ্ছে, রোগীদের শোয়ার জায়গায়। এ নিয়ে ভিডিও গ্রাহক প্রশ্ন করতেই অযৌক্তিক মন্তব্য করলেন অভিযুক্ত ব্যক্তি।

ভিডিওটিতে গাড়ির চালককে প্রশ্ন করা হয়, “অ্যাম্বুলেন্সের ভেতরে ছাগল টানছেন এটা কি ঠিক?” চালকের উত্তর ছিল, “নিজেদের গাড়ি ভাই।” পরবর্তীতে ভিডিও গ্রাহককে বলতে শোনা যায়, নিজেদের গাড়ি কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে ছাগলের একটা গন্ধ.. সামান্য 200 টাকার জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে ছাগল টানছে… ভিডিওটি দেখার পর কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে অনেকের! অ্যাম্বুলেন্সে যেখানে রোগীদের শোয়ার জায়গা তার ওপরেই উঠে ছাগলগুলি, এমন দৃশ্য দেখে চটে গিয়েছেন ওপার বাংলার মানুষজনও।

 

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে বিপদে ভিয়েতনামের নাগরিক, প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা

এটাই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এমন কিছু আজব ঘটনার কারণে শিরোনামে এসেছে বাংলাদেশ। বিদ্যুতের মিটার চুরি থেকে শুরু করে, ট্রান্সফর্মার চুরি, বাসে করে গবাদি পশু নিয়ে যাওয়ার মতো ঘটনার খবর বারবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই একই পথ ধরে ফের শিরোনামে এল পদ্মা পাড়ের দেশ।

Leave a Comment