=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজই চুক্তি, নতুন ৪ বিমানবন্দর পাচ্ছে বাংলা, ক্ষমতায় এসেই কামাল ‘ডবল ইঞ্জিন সরকারের’

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় রাজ্যবাসীর জন্য বড় সুখবর। জানা গিয়েছে, কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় রাজ্যের আরও চারটি নতুন বিমানবন্দরকে (4 new airports in Bengal) যুক্ত করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আজ সোমবার নবান্ন (Nabanna) সভাঘরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের একটি মৌ বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে। ইতিমধ্যেই বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন সেরে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলায় হতে চলেছে আরও চারটি বিমানবন্দর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, “সোমবার নবান্ন সভাঘরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে আমাদের রাজ্যের পরিবহণ দফতরের একটি মউ স্বাক্ষর হবে। হাসিমারা, কোচবিহার, বালুরঘাট ও হলদিয়ায় কেন্দ্রীয় উড়ান স্কিমে বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডুকে কলকাতা-ইউরোপ সরাসরি বিমান ফেরানোর আবেদন জানাব।” আর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে প্রশাসনিক মহলে। নবান্ন সূত্রে খবর, আজ সাড়ে ১২ টার সময় এই বিষয়ে আলোচনা শুরু হবে।

যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত চারটি বিমানবন্দরের মধ্যে রয়েছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। আশা করা যাচ্ছে, কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় এই চার বিমানবন্দর চালু হয়ে গেলে ৭২ আসন বিশিষ্ট বিমান চলাচল করবে। এর ফলে বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। অন্যদিকে কেন্দ্রের রিজিওনাল কানেকটিভিটি স্কিমের অধীনে চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার যেমন জমি, সংযোগকারী রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহ এবং প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব নেবে ঠিক তেমনই কেন্দ্র বিমানবন্দরের মূল পরিকাঠামো নির্মাণ করবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও অক্টোবরে বাদ পড়তে পারেন এই মহিলারা

জানা গিয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ-সহ অন্যান্যরা। সবমিলিয়ে যে চার বিমানবন্দর নিয়ে আলোচনা চলছে তাতে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল পুরুলিয়ার ছররা ও বালুরঘাট বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পুরুলিয়ার ছররায় দু’টি রানওয়ে বানানো হয়েছিল। এখানেই বিমানবাহিনীর ৪৪৪তম বম্বার্ডমেন্ট গ্রুপের ঘাঁটি ছিল। অন্যদিকে বালুরঘাট বিমানবন্দরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি। আর এবার আশা করা যাচ্ছে বিজেপি আসতেই শিল্পায়নেও গতি বাড়বে।

Leave a Comment