=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীনেশ কার্তিকরা না চাইলেও টিম ইন্ডিয়ায় ফিরছেন শামি! কোন দলের বিপক্ষে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমস্ত উপেক্ষা কাটিয়ে ভারতীয় দলে (Team India) ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, অজিত আগরকর জামানা শেষ হতেই ভারতীয় দলে ডাক পেলেন এই অভিজ্ঞ বোলার। এবার সেই একই পথ ধরে টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন দীর্ঘদিন দল থেকে বিচ্ছিন্ন মহম্মদ শামি (Mohammed Shami)। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দলেই জায়গা হতে পারে এই ভারতীয় তারকার।

টিম ইন্ডিয়ায় কামব্যাক হবে শামির?

এর আগে বারবার জাতীয় দলে শামিকে ফেরানোর সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তাঁকে দেখা যায়নি টিম ইন্ডিয়ায়। ভারতীয় দলের তৎকালীন প্রধান নির্বাচক অজিত শামি প্রসঙ্গে বলেছিলেন, ভারতীয় তারকা কতটা ফিট সেই সম্পর্কে তথ্য নেই তাঁদের কাছে। কিন্তু এবার আগরকর চলে যেতেই শামির ভারতীয় দলে ফেরার জল্পনা জোরালো হল। সম্প্রতি ভারতীয় ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল দীনেশ কার্তিককে। ভারতীয় তারকা শামিকে টিম ইন্ডিয়ায় না ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, “আর পেছনে ফিরে তাকানোর দরকার নেই!”

ভারতের প্রাক্তন ক্রিকেটারের এমন মন্তব্য সত্বেও মনে করা হচ্ছে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের জায়গা পেতে পারেন অভিজ্ঞ বোলার। কয়েকটি সূত্র মারফত যা খবর, ওয়ানডে সিরিজের আগে শামিকে নিজেকে পুরোপুরি ফিট হিসেবে তুলে ধরতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ভারতীয় তারকার ফিটনেস পরীক্ষা করে রিপোর্ট দেবে। আর তারপরেই জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র পেতে পারেন তিনি।

আরও পড়ুন: সঞ্জুর থেকে অনেক বেশি রান, শীঘ্রই ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন বৈভব

উল্লেখ্য, এর আগে শেষবারের মতো গত চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন মহম্মদ শামি। এরপর থেকে আর জাতীয় দলের দেখা যায়নি তাঁকে। তবে ভারতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পুরোপুরি নিজেকে উজাড় করে দিয়েছিলেন শামি। প্রমাণ করেছিলেন, বল হাতে তাণ্ডব চালাতে ভোলেননি তিনি।

Leave a Comment