=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর খরচ করতে হবে না এক পয়সাও, সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ISL, কোথায়?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগেই সুখবর ( Free ISL Matches)। 10 অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট এবার দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আয়োজকদের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এ বছরের ISL নিজেদের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা। ইউটিউবে ফ্রিতে ISL ম্যাচগুলি দেখার পাশাপাশি টিভি এবং অ্যাপেও দেখা যাবে বিশেষ টুর্নামেন্টের (Indian Super League) সমস্ত ম্যাচ।

সম্পূর্ণ ফ্রিতে দেখুন ISL

টুর্নামেন্ট শুরু হওয়ার তিন দিন আগেই আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হল, এবছরের ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভারতের পাশাপাশি গোটা বিশ্বে ফ্রিতে দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের ম্যাচগুলি। স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশনেও দেখতে পারবেন ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ম্যাচগুলি।

জানিয়ে রাখা প্রয়োজন, ইউটিউব চ্যানেলের সাথে সাথে সোনি লিভ অ্যাপেও দেখা যাবে ISL এর সমস্ত ম্যাচ। তবে এর জন্য আলাদা করে সাবস্ক্রিপশন লাগবে কিনা সেটা স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে টিভিতে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচ দেখতে হলে নজর রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। সব মিলিয়ে বলাই যায়, সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ঠিক হয়ে গেল সেটির সম্প্রচারের ঠিকানা।

আরও পড়ুন: বিরাট কোহলির ১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে ১ নম্বর ভারতীয় ক্রিকেটার হলেন ইশান কিষাণ

উল্লেখ্য, এ বছরেও ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হবে পুরনো ফরম্যাটে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট 163টি ম্যাচ। জানিয়ে রাখা প্রয়োজন, এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের মতো দেখা যাবে গোয়া ডার্বি। শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথমবারের মতো সমস্ত ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুবিধা থাকছে।

Leave a Comment