সৌভিক মুখার্জী, কলকাতা: শোকের ছায়া বলিউডে। প্রয়াত প্রবীণ অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর (Nana Patekar)। বৃহস্পতিবার গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে আনার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মেলেনি কোনও সারা। আজ ভোর ৫:২০ মিনিট নাগাদ অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রয়াত নানা পাটেকর
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা। সংলাপ বলার ভঙ্গি এবং গতানুগতিকতার বাইরের চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতার মাধ্যমেই দর্শকদের মন কেড়েছিলেন তিনি। চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই অভিনেতা কর্মজীবনে ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’ সহ একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকেই দর্শকদের একের পর এক ছবি উপহার দিয়ে মন জয় করেন।
২০২ দশকের শুরুতে পাটেকর শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫), এবং ‘ট্যাক্সি নং ৯২১১’ (২০০৬) ছবিতে অভিনয় করেন। এমনকি প্রত্যেকটি ছবি সমান জনপ্রিয়তা লাভ করে। এর পাশাপাশি অভিনেতা কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’-এও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এমনকি তিনি ‘রাজনীতি’ (২০১০) সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
আরও পড়ুন: ফরেক্স রিজার্ভে বিরাট পতন! এক মাসেই খোয়া গেল ৫০ বিলিয়ন ডলার
অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। দিন চারেক আগেই গোয়ার ডোনা বাউলাতে নানা পাটেকরকে শেষবার জনসমক্ষে দেখা যায়। সেখানে তিনি সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দিয়েছিলেন। উল্লেখ্য, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে।