=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জ্ঞানেশ কুমার ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা? কালীঘাট থেকে এল বড় খবর

প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা। দিল্লির রাজপথে জোরদার হচ্ছে রাজনৈতিক আন্দোলন, যন্তর মন্তর থেকে শুরু করে ইন্ডি জোট সকলেই একের পর এক প্রতিবাদ (Gyanesh Kumar Protest) মিছিল করে চলেছে। আর ঠিক সেই আবহেই এবার রাজধানী অভিমুখে আন্দোলনে যোগদান করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাতে কালীঘাট সূত্রে এমন খবরই প্রকাশ্যে এসেছে।

দিল্লির প্রতিবাদে যোগ দেবেন মমতা!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল বুধবার গভীর রাতে কালীঘাট সূত্রে একটি খবর প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যোগ দিতে পারেন বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিবাদ মিছিলে। এমনিতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এখনও পর্যন্ত তাঁর সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা

জানা গিয়েছে, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া নেতৃত্বের দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার দিল্লি গেলে শুক্রবার যে তিনিও রাইসিনা যাবেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। পাশাপাশি কালীঘাট সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি শনিবার ককরোচ আন্দোলনেও সামিল হতে পারেন। তবে সবটাই এখন আপাতত অনুমান, এখনও পর্যন্ত এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পাটেকর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫

কয়েকদিন আগেই দিল্লি থেকে কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। যেটা ককরোচ আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাইতো সেই বার্তাকে পাল্টা অভিবাদন জানিয়ে অভিজিৎ দীপকে স্বয়ং এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছিলেন, “থ্যাঙ্ক ইউ দিদি”। ফলে মমতা যে ককরোচ আন্দোলনে যোগ দেবেন সে বিষয়ে সকলেই মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিবাদ মিছিলে নজর কেড়েছে রাহুল-প্রিয়ঙ্কার জুটি। কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ ব্রায়েন যোগদান করলেও স্পটলাইট পড়েছে গান্ধী ভাইবোনের উপর। একজন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্পটলাইট কতটা নিজের দিকে আকর্ষণ করতে পারে।

Leave a Comment