=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“তুমি যা করেছো তার জন্য..” মেসির বিদায়ে বড় মন্তব্য রোনাল্ডোর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার জার্সিতে নিজের যাত্রা শেষ করেছেন লিও। তবে মাঠে নামার আগে যে পোস্ট তিনি করেছিলেন সেই পোস্টেরই কমেন্ট বক্সে মেসিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আবেগঘন বার্তা লিখেছেন বিশ্ব ফুটবলের আরেক স্তম্ভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মেসির উদ্দেশ্যে লেখা ওই কমেন্টে রোনাল্ডোর বক্তব্য ছিল, “আর্জেন্টিনার জন্য তুমি যা করেছো তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা রইল।”

মেসিকে বিশেষ বার্তা রোনাল্ডোর

নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে লিওনেল মেসি নিজেরই কয়েকটি ছবি আপলোড করে কিছু বিশেষ বার্তা দিয়েছিলেন। সেই আবেগঘন পোষ্টের কমেন্ট বক্সে ফুটবল ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। মেসিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছো এবং ইতিহাস সৃষ্টি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা।”

বলাই বাহুল্য, বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে সর্বস্ব উজাড় করে খেলেছিলেন মেসি। নিজে একটি গোল করার সাথে সাথে দলের জন্য বাকি দুটি গোল করতে সাহায্য করেছিলেন লিও। তাতেই 3-0 ব্যবধানে প্রতিপক্ষকে প্রীতি ম্যাচে হারিয়েছে আর্জেন্টিনা। আর সেই জয়টাই মেসির আন্তর্জাতিক ফুটবল জীবনের একেবারে শেষ পৃষ্ঠায় তোলা থাকলো।

আরও পড়ুন: টাকার অভাবে শেখা হয়নি ক্রিকেটে, ছিলেন কোহলির ভক্ত, নানা পাটেকরের অজানা তথ্য

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন লিওনেল মেসি। সেই মতোই ফাইনালে আর্জেন্টিনা পরাস্ত হওয়ার পর পরই নিজের অবসরের কথা জানিয়েছিলেন লিও। তবে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে বেনিনের ম্যাচে তাঁকে দলে রেখেছিলেন লিওনেল স্কালোনি।

Leave a Comment