=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যেতে পারেননি Desu 7 ট্রেলার লঞ্চে, দেবের উদ্দেশ্যে খোলা চিঠি প্রসেনজিতের

আনিষা চৌধুরী, কলকাতা: অভিনেতা তথা সুপারস্টার দেবের (Dev) জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। অভিনেতা হিসেবে দীর্ঘদিন দর্শকদের মন জয় করার পর এবার পরিচালকের জুতোয় পা গলাচ্ছেন দেব। তাঁর পরিচালনায় আসন্ন ছবি ‘দেশু ৭’ (DESU 7)-এর ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। বর্তমানে আউটডোর শুটে ব্যস্ত থাকার কারণেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। তবে দূরে থেকেও দেবের এই নতুন পথচলায় শুভেচ্ছা জানাতে ভোলেননি ‘বুম্বাদা’।

দেবের উদ্দেশ্যে ‘বুম্বাদা’র খোলা চিঠি

দেবকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন প্রসেনজিৎ। সেখানেই তিনি জানিয়েছেন, ‘দেশ ৭’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে না পারার কথা। পাশাপাশি পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা শুরু হচ্ছে সেই উদ্দেশ্যে তিনি তাঁর চিঠিতে দেবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

চিঠিতে প্রসেনজিৎ লিখেছেন, “স্নেহের দেব, তোমাদের DESU 7-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি। ছবিটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকো। আমার তরফ থেকে DESU 7-এর গোটা টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।”

আরও পড়ুন: ডেথ সার্টিফিকেট পেতে ডাক্তার খুঁজে বেড়ানোর দিন শেষ, নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

উল্লেখ্য, ‘দেশু ৭’-এর হাত ধরেই পরিচালক হিসেবে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও একসাথে সামলেছেন তিনি। ফলে অভিনেতা দেবকে এতদিন দেখার পর এবার তাঁর পরিচালনার দৃষ্টিভঙ্গি পর্দায় কীভাবে ফুটে ওঠে, তা নিয়ে অভিনেতার ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি হলে গিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক।

Leave a Comment