=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যান কালচার বিতর্কে নয়া মোড়! মঞ্চে স্বরূপের মিমিক্রি করলেন অনির্বাণ, ভাইরাল ভিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: টলিউডে ব্যান কালচার নিয়ে ফের চর্চায় উঠে এলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ঝড় কাটিয়ে বাংলা সিনেপাড়ায় দেবের (Dev) হাত ধরে কামব্যাক করতেই এবার প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) মিমিক্রি করলেন অভিনেতা। এতদিনের অপমান, লাঞ্ছনা এবং ধিক্কার নিয়ে মৌনতা ভাঙলেন অবশেষে, স্পষ্ট বুঝিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়।

অনির্বাণকে কাস্টিং নিয়ে হয়েছিল সমালোচনা

বিজেপি সরকার আসতেই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় আচমকাই চর্চায় উঠে এসেছিল অনির্বাণ ভট্টাচার্য। কারণ স্বরূপের দাদাগিরির জেরেই অনির্বাণের মতো এত পাওয়ারফুল অভিনেতা মাসের পর মাস কাজহীন হয়ে ঘরে বসে ছিলেন। কাজ না পেয়ে গানের ব্যান্ডও খুলেছিলেন। পরে দেব জোর করে দেশু৭-এ অনির্বাণকে কাস্ট করেন, যা নিয়ে কম আলোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। এবার সেই নিয়ে সরাসরি মঞ্চে স্বরূপ বিশ্বাসের নাম না করে কটাক্ষ করলেন অনির্বাণ ভট্টাচার্য। ব্যান প্রসঙ্গে সড়ক বিশ্বাসকে নকল করে অভিনয় করলেন অনির্বাণ।

কী বলছেন অনির্বাণ?

ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলছেন, “প্রথমে ৭২ ঘণ্টা ডায়লগটা দেব দিলেও সেটার উল্টোদিকে আমার কোন রিঅ্যাকশন ছিল না কিন্তু যার রিঅ্যাকশন ছিল তারটা কি মিমিক্রি করে দেখিয়ে দেবো?” আর এই মন্তব্য শোনার পর অডিয়েন্সের তরফে চরম হাসির রোল পড়ে গিয়েছিল। তারপরে অনির্বাণ স্বরূপ বিশ্বাসের ভঙ্গিমায় বলেন যে, “মুখে বলা অনেক সহজ কাজে করা কঠিন, আমরা এটা নিয়ে মিটিং করব, মিটিং করে সিদ্ধান্ত নেব দেব যেগুলো বলছে সেগুলো ঠিক কিনা এবং আমরা সমর্থন করি কিনা।” এরপরই ব্যান্ড প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা দেবও।

পাল্টা জবাব দেবের

মঞ্চে এদিন দেব বলেন, “ব্যান করার পরই আমি অনির্বাণকে ফোন করেছিলাম এবং বলেছিলাম এই কদিনের ডেট যেন সে ব্লক করে রাখে, কারণ আমি যদি কোন সিনেমা বানায় তাহলে তাকে আমি কাস্ট করব। তখন অনির্বাণ জানিয়েছিল যে, ‘ভাই যতদিন আমি মরে না যাই ততদিন আমি বেঁচে আছি।’ আমার একটাই কথা বলার, একজন শিল্পীর যদি শিরদাঁড়া সোজা না হয় তাহলে ইন্ডাস্ট্রিতে পথ চলা খুব কঠিন। আর সেটা অনির্বাণ করে দেখিয়েছে।” মুহূর্তের মধ্যে দেবের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আজ থেকে আরও মহার্ঘ্য বিমান যাত্রা , বড় সিদ্ধান্ত নিল Air India ও Akasa Air

আসলে সমস্যার সূত্রপাত হয়েছিল, ডিরেক্টরস গিল্ড আর ফেডারেশনের মধ্যের বিরোধ নিয়ে। বেশ কিছু নিয়ম নিয়ে মতবিরোধের জেরে, ডিরেক্টরস গিল্ট মামলা করেছিল। সেই তালিকায় ছিলেন অভিনেতা অনির্বাণও। এরপরেই যে সমস্ত পরিচালকেরা মামলা করেছিলেন, তাঁদের ওপর অলিখিত ব্যান জারি করা হয়। এর মূল হোতা ছিলেন, স্বরূপ বিশ্বাস। মূলত যাঁর অঙ্গুলি হেলনে তৃণমূল জমানায় চলত টলিউড। কিন্তু সরকার পরিবর্তনে বদলেছে টলিউডের রাজনীতি। প্রথমেই অনির্বাণের পাশে দাঁড়িয়েছিলেন দেব। কিন্তু এই ব্যাপারে দেব যে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তা এবার নিজের মুখেই স্বীকার করলেন।

Leave a Comment