বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনার কবলে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা (BSF Jawan)। জানা যাচ্ছে, অসমের বারপেটা জেলায় 27 নম্বর জাতীয় সড়কে BSF জওয়ান ভর্তি একটি বাসে সজরে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 32 জন BSF জওয়ান। তাঁদের মধ্যে 14 জন গুরুতরভাবে আহত হয়েছেন (BSF Bus Accident)। তাঁদের প্রত্যেককেই স্থানীয় বারপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
ভয়াবহ দুর্ঘটনার কবলে BSF
জানা গিয়েছে, ভোটের কাজের জন্য অসমের বারপেটায় গিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরবর্তীতে সেই কাজ মিটিয়ে বাসে করে ফিরছিলেন তাঁরা। ঠিক সেই সময়ে জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সেই ধাক্কায় একেবারে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। ওই সড়ক দুর্ঘটনায় আহত হন 32 জন জওয়ান।
পুলিশ সূত্রে খবর, 32 জন ভারতীয় জওয়ানের মধ্যে 14 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেককেই স্থানীয় বারপেটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। তাঁকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। বর্তমানে তাঁকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা।
According to the reports, a bus carrying 32 BSF jawans came under attack by Arambai Tenggol, an armed Meitei group operating under the state’s protection amid Manipur’s ethnic conflict.
The attack raises a grave question: Are armed groups being allowed to operate with impunity… pic.twitter.com/utcic4t5Dj
— Roshini Sen (@RoshiniSen_in) October 9, 2026
আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিল না দিল্লি পুলিশ, বন্ধ হচ্ছে ৫৭টি মেট্রো স্টেশন! কারণ জানুন
এদিকে, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশে বসে থাকা ব্যক্তি অর্থাৎ বাসের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। 42 বছর বয়সের সামসুল হক গোলাপাড়া জেলার শিমলিতোলা অঞ্চলের বাসিন্দা। জানা গেছে, ওই ভয়াবহ দুর্ঘটনার পর তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারপরেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ আধিকারিক এবং কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই দুর্ঘটনার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য বা নাশকতার ছক ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।