=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একাই ভারতকে হারিয়ে যেসব রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টিতে ভারতের উপর ছরি ঘুরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। দ্বিতীয় ম্যাচে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত সময়ের অনেক আগেই 6 উইকেটে জিতে যায় ক্যারিবিয়ানরা। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে অধিনায়ক শাই হোপের (Shai Hope)। এদিন অপরাজিত থেকে কার্যত একার হাতে ভারতকে হারিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সাথে গড়েছেন একের পর এক অনবদ্য সব রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক সেগুলিই।

ভারতকে হারিয়ে কোন কোন রেকর্ড গড়লেন হোপ?

শুক্রবার, প্রথমে ব্যাট করতে নেমে 249 রান তুলেছিল ভারত। পরবর্তীতে 250 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। এদিন, মাঝে কয়েকটা উইকেট পড়লেও ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন হোপ। শেষ পর্যন্ত 45 বলে 102 রানের অপরাজিত ইনিংস খেলে তবেই মাঠ ছাড়েন তিনি। গতকাল ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে অধিনায়ককে সাহায্য করেছিলেন শেরফান রাদারফোর্ড। 84 রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।

এদিন ভারতীয় দলকে হারিয়ে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। আসলে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে 102 রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় এবং বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন হোপ। বলাই বাহুল্য, ভারতীয় দলের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টিতে একটি করে ও ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি রয়েছে এই ক্যারিবিয়ান স্টারের।

আরও পড়ুন: পুজোর আগেই ভরবে পকেট! মহালয়ায় লটারি কেটেই সুসংবাদ পেতে পারেন এই রাশির ব্যক্তিরা

এখানেই শেষ নয়, ভারতের বিরুদ্ধে এই এক সেঞ্চুরি দিয়েই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল এবং এভিন লুইসের সমকক্ষ হয়ে উঠেছেন হোপ। এই দুই তারকাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরি করেছিলেন। এই রেকর্ডের পাশাপাশি মাত্র 45 বলে সেঞ্চুরি করার সাথে সাথে টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হোপ। তাঁর আগে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেল চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। এক কথায় বলাই যায়, ভারতকে হারানোর পাশাপাশি টি-টোয়েন্টিতে নিজেকে অন্য মাত্রায় পৌঁছে দিলেন হোপ।

Leave a Comment