=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা?

আনিষা চৌধুরী, কলকাতা: দিল্লির (Delhi) সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন-সহ দলের অন্যান্য নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলা রাজনৈতিক প্রতিবাদের আবহে মমতার এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

কোন দাবিতে ধর্নায় বসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি (CJP)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধনকে স্বচ্ছতা বজায় রাখার একটি অন্যতম প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

এই দাবিকে সামনে রেখেই ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এর আগে মুম্বইতেও প্রতিবাদ কর্মসূচি হয়েছিল।

ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মমতা ব্যানার্জি। তরুণ প্রজন্ম ও ছাত্রছাত্রীদের এই প্রতিবাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের উপরে অত্যাচার বন্ধ করার দাবিও তুলেছেন। তৃণমূলের পাশাপাশি বাম দল এবং আম আদমি পার্টিও এই প্রতিবাদ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ‘গণতন্ত্র নিশ্চিত করা আপনার দায়িত্ব’ রাষ্ট্রপতির কাছে বিশেষ আর্জি মমতার

শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে একাধিক প্রতিবাদকারীকে আটক করে পুলিশ। নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার সংশোধন এবং বিরোধীদের অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে ধর্নায় বসলেন মমতা ব্যানার্জি। পাখির চোখ জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

Leave a Comment