=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ! সিউড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের এক তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস হল সিউড়িতে (Suri)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠল সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জীর (Ujjwal Chatterjee) বিরুদ্ধে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হলেও পরবর্তীকালে সেই টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই মহিলা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জী। এমনকি সম্পর্কে থাকাকালীন বিভিন্ন সময়ে ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা। সব মিলিয়ে টাকার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছিল প্রায় দেড় কোটি। এদিকে ওই মহিলার অভিযোগ, উজ্জ্বল চ্যাটার্জীকে বিশ্বাস করে তিনিও দফায় দফায় টাকা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই টাকা আর ফেরত পাননি তিনি। এমনকি বিয়ের প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেননি সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান। এবার সেই ঘটনা জনসমক্ষে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে।

থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা

জানা গিয়েছে, ওই মহিলা বারাসতের বাসিন্দা। অভিযোগ তিনি প্রথমে উজ্জ্বল চ্যাটার্জীর কাছে টাকা চেয়েও পায়নি। অনেকবার তাঁর বাড়িতে গিয়েছিলেন কিন্তু প্রতিবার সিকিউরিটি গার্ড তাঁদের বের করে দিয়েছে। শুধু তাই নয় টাকা ফেরত দেওয়া হবে না বলে হুমকি হুঁশিয়ারিও দিয়েছেন উজ্জ্বল চ্যাটার্জী। তাই শেষে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই মহিলা। সাংবাদিকদের সামনেই ওই মহিলা জানান, হয় উজ্জ্বল চ্যাটার্জি টাকা ফেরত দিক অথবা তাকে বিয়ে করুক। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।

আরও পড়ুন: নিষিদ্ধ পান-গুটখা-সিগারেট! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল চ্যাটার্জীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এদিকে সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক ও স্থানীয় মহলে চর্চা শুরু হয়েছে। এখন দেখার এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদেও হস্তক্ষেপ করেন কিনা।

Leave a Comment