=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর মুখে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? এখন এই চিন্তাই সকলকে তাড়া করে বেড়াচ্ছে রীতিমতো। ভিলেন এল নিনোর কারণে আবহাওয়া (Weather Update)  একদমই বদলে। গিয়েছে। কখনো প্রচুর গরম তো কখনো মাত্রাতিরিক্ত বৃষ্টি। এদিকে বছর শেষ হতে চলল, এখনো কি ঘূর্ণিঝড়ের (Cyclone) সম্ভাবনা রয়েছে? আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে কয়েক দিনের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও, সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম।

পুজোর মুখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

এই বিষয়ে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD এখনও ঘূর্ণিঝড় তৈরির কোনও ইঙ্গিত দেয়নি। তাই আপাতত পুজোর সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূল হলে ডিসেম্বরের গোড়া পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

কী বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা?

আবহাওয়াবিদরা আরও বলছেন, এল নিনো সক্রিয় থাকলে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেড়ে যায়। তখন আরব সাগরে তুলনামূলকভাবে কম ঘূর্ণিঝড় হয়। এল নিনো দিনে দিনে শক্তি বাড়াচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, নভেম্বরে এল নিনো সবচেয়ে তীব্র হবে।

বর্ষার আগে ও পরে কয়েক মাস বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। সমুদ্রের জলের উষ্ণতা বাড়লে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্ষা বিদায়ের পর সমুদ্রের জল ক্রমশ উষ্ণ হতে থাকে। এই সময়ে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে তা বঙ্গোপসাগরে এসে আরও শক্তি সঞ্চয় করতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে আগামী সময়ে আবহাওয়ার পরিস্থিতি কী থাকে সেদিকে তীক্ষ্ণ নজর। রয়েছে বিশেষজ্ঞদের।

কিছু রাজ্যের বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ১৫ থেকে ১৮ অক্টোবরের মধ্যে দক্ষিণ উপদ্বীপীয় ভারতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এই সময়ে কেরালা ও মাহে, উপকূলীয় ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর রায়লসীমা এবং ১৭ ও ১৮ অক্টোবর উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, অনেক এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগের প্রবল হাওয়া এবং বজ্রপাতও রেকর্ড করা হবে।

আরও পড়ুনঃ পিছিয়ে আমেরিকা, চিন! ভারতের জিডিপি নিয়ে বিরাট সুখবর শোনাল IMF

পূর্ব ভারতে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে, এবং একই সাথে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে। এই সিস্টেমগুলোর কারণে ১৩ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হবে। এই সময়ে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘের আনাগোনা থাকবে।

Leave a Comment