=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্বল্প দামে মিলবে প্রয়োজনীয় ওষুধ, বাংলার ১৬টি হাসপাতালে জনঔষধি কেন্দ্র, সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের

প্রীতি পোদ্দার, কলকাতা: চিকিৎসা ব্যবস্থার (Health Service) আধুনিকীকরণের পাশাপাশি এবার ওষুধের খরচের চাপ আরও কমাতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সরকারি হাসপাতালগুলিতে যে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি (Janaushadhi Kendra) কেন্দ্রগুলি খোলা হবে সেগুলি যাতে আরও উচ্চমানের পরিষেবা দিতে পারে তার জন্য পিপিপি মডেল চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে কলকাতার SSKM, মেডিক্যাল কলেজ এবং NRS-এর মতো প্রথম সারির হাসপাতালগুলিতে এই আধুনিক ব্যবস্থা আনা হবে।

ভারতীয় জনঔষধি প্রকল্প নিয়ে বড় ভাবনা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র প্রকল্পটি মূলত সাধারণ মানুষের স্বার্থে চালু করা হয়েছিল যাতে সকলে কম দামে ভালো মানের জেনেরিক ওষুধ পায়। কিন্তু প্রাক্তন সরকার এই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টাই করেনি। তবে রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলতে চলেছে। ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যাতে রাজ্যবাসী পায় সেদিকে নজর রাখা। আর তারপরেই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে।

হাসপাতালে পিপিপি মডেলে জনঔষধি কেন্দ্র

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রগুলির সুষ্ঠু পরিচালনা, মানসম্মত পরিষেবা প্রদান এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সম্পূর্ণ দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর ১৬টি হাসপাতালে প্রথম পর্যায়ে পিপিপি মডেলে গড়ে উঠবে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র। যার মধ্যে কলকাতার ১১টি হাসপাতাল রয়েছে। সেগুলি হল এনআরএস, মেডিক্যাল কলেজ, আইডি, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফরিন ভিক্টোরিয়া, শম্ভুনাথ পণ্ডিত, কলকাতা পুলিশ হাসপাতাল, এসএসকেএম, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ড. আর আহমেদ ডেন্টাল কলেজ।

আরও পড়ুন: Air India-র ফ্লাইটে হাইজ্যাক অ্যালার্ট! জয়পুরে জরুরি অবতরণ বিমানের

কোন কোন হাসপাতাল রয়েছে তালিকায়?

কলকাতা ছাড়াও তালিকায় রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতাল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিক্যাল কলেজ, হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জিএমসিএইচগুলিতেও এই পরিষেবা মিলবে। স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত বেসরকারি সংস্থা নির্দিষ্ট করে দেওয়া মান পূরণ করতে পারবে, তাদের নিয়ে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কেন্দ্রগুলো চালু করা হবে।

Leave a Comment