=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নজিরবিহীন উদ্যোগ! খেজুরিতে হাসপাতাল গড়তে ২০ বিঘা জমি দান ব্যবসায়ীর

প্রীতি পোদ্দার, কলকাতা: কোনো মন্ত্রী, নেতা বা আমলা নয়, সাধারণ মানুষের কথা ভেবে নজিরবিহীন উদ্যোগ নিতে হাত বাড়িয়ে দিলেন এক ব্যবসায়ী। চিকিৎসা পরিষেবায় উন্নয়নের লক্ষ্যে খেজুরিতে (Khejuri) নিজের ২০ বিঘা জমি দান করে দিলেন ব্যবসায়ী কৃষ্ণপ্রসাদ দাস। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যবসায়ীর প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। সকলের মতে চিকিৎসা পরিষেবার পরিকাঠামো উন্নত (Medical College in Khejuri) করার ক্ষেত্রে এই জমি আগামী দিনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।

মানবিক উদ্যোগ নিলেন ব্যবসায়ী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে উন্নত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার জন্য অনেকদিন ধরেই স্থানীয়রা দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের দূরের হাসপাতালে যেতে হয়। এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেকেই মারা গিয়েছিলেন। তাই ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য খেজুরিতে চিকিৎসা ক্ষেত্র গড়ে তোলার বিশেষ উদ্যোগ নিলেন ব্যবসায়ী তথা সমাজকর্মী কৃষ্ণপ্রসাদ দাস।

কী বলছেন ব্যবসায়ী?

জানা গিয়েছে, কৃষ্ণপ্রসাদ দাস তাঁর নিজের ২০ বিঘা জমি দাতব্য হাসপাতাল এবং মেডিকেল কলেজ গড়ে তোলার উদ্দেশ্যে দান করার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলাম, অবশেষে সেটি বাস্তবতার রূপ পেল। উন্নত চিকিৎসার অভাবে আমার পরিবারকেও নানা কারণে ভুগতে হয়েছিল। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার ভাই, বোন তথা গোটা গ্রামবাসীর জন্য আমি একটা হাইটেক মেডিকেল কলেজ এবং ধর্মসংস্থান গড়ে তুলব। এর জন্য যত খরচ দিতে হয় আমি দেব। সরকারও আমার এই আবেদনে সাড়া দিয়েছে। আশা রাখছি এই পরিকল্পনা ১০০ বিঘা জমির উপর তৈরি হবে।”

আরও পড়ুন: স্নাতকে ৫০% নম্বর বাধ্যতামূলক! TET নিয়ে নয়া বিজ্ঞপ্তি NCTE-র

এদিকে গ্রামবাসীদের কথা ভেবে নিজের জমি দান করে চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার জন্য যে মহা উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী কৃষ্ণপ্রসাদ দাস, তা সত্যিই প্রশংসনীয়। আর এই মানবিক উদ্যোগকে সম্মান জানিয়েছে সকলে। তাঁর এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যাতে এলাকায় চিকিৎসা পরিষেবা আরও সম্প্রসারিত হয় সেই নিয়েও নানা পরিকল্পনা করে চলেছেন তিনি।

Leave a Comment