=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আগেই মিলল সুখবর, Miscellaneous-এর ফলাফল প্রকাশ করল PSC 

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) Miscellaneous Services Recruitment Examination 2023-এর লিখিত পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় বিভিন্ন ক্যাটিগরিতে মোট ২,৮৩৪ জন প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য বেছে নেওয়া হয়েছে। ১৪ অক্টোবর কমিশনের তরফে ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই নির্বাচিত প্রার্থীদের নাম ও রোল নম্বরের পাশাপাশি বিভিন্ন ক্যাটিগরির কাট-অফ মার্কস জানানো হয়েছে।

কোন ক্যাটিগরিতে কত নম্বরে কাট-অফ?

মোট ৪৫০ নম্বরের মধ্যে বিভিন্ন ক্যাটিগরির কাট-অফ মার্কস নিম্নরূপ:

  • আনরিজ়ার্ভড: ২৩৭
  • EWS: ২০২
  • OBC: ২২২
  • তফসিলি জাতি (SC): ১৮৮
  • তফসিলি উপজাতি (ST): ১৮২
  • PwBD (আনরিজ়ার্ভড): ১৩৫
  • PwBD (তফসিলি জাতি): ১১৮
  • MSP (স্পোর্টস পার্সন ক্যাটিগরি): ২০১

কমিশনের বিজ্ঞপ্তিতে পার্সোনালিটি টেস্টে উপস্থিত থাকার বিষয়ে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে কোনও প্রার্থী হাজির না হলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হবে বলে জানানো হয়েছে। তবে এই বিজ্ঞপ্তিতে পার্সোনালিটি টেস্টের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। ফলে পরবর্তী সূচি ও প্রয়োজনীয় নির্দেশের জন্য প্রার্থীদের কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন: রাজ্যে আরও ৪৫ হাজার চাকরি, চতুর্থীর সন্ধ্যায় বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

এদিকে, WBCS Executive Examination 2023-এর গ্রুপ ডি পদের জন্য ২৭ জন প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। পাশাপাশি, West Bengal Judicial Service Preliminary Examination 2024-এর ফলাফলও প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মোট ৪৯৩ জন প্রার্থীকে মূল লিখিত পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে একসঙ্গে একাধিক পরীক্ষার ফলাফল ও পরবর্তী পর্যায়ের আপডেট সামনে আসায় চাকরিপ্রার্থীদের নজর এখন WBPSC-র পরবর্তী বিজ্ঞপ্তিগুলির দিকে।

Leave a Comment