=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০ হাজার টাকা রেখে মিলেছে ৩ কোটিরও বেশি, টাইটানের শেয়ার ভাগ্য লিখেছে বিনিয়োগকারীদের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার (Stock Market) থেকে বিনিয়োগকারীদের বিপুল অর্থ আয় করতে সাহায্য করে বিভিন্ন মাল্টিব্যাগর স্টক (Multibagger Stock) । সেই তালিকায় নাম রয়েছে টাটার মালিকানাধীন টাইটানেরও। এই জনপ্রিয় শেয়ার বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। না বললেই নয়, যেসব বিনিয়োগকারীরা আজ থেকে 25 বছর আগে এই সংস্থার শেয়ারে মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁদের 3 কোটি টাকারও বেশি রিটার্ন দিয়েছে এই শেয়ার। এক কথায়, হাজার রেখে কোটি টাকা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।

10 হাজার রেখে কোটি টাকার মালিক

শেয়ার বাজারের ব্যাপক উত্থান পতনের মধ্যেও বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে গিয়েছে, টাটার মালিকানাধীন টাইটানের শেয়ার। বাজারের বিশিষ্ট বিশেষজ্ঞ রাকেশ ঝুনঝুনওয়ালা এই সংস্থার শেয়ারের উপর আস্থা প্রকাশ করেছিলেন। বাজি ধরেছিলেন এই শেয়ারে। এছাড়াও দেশের একাধিক ব্রোকারেজ সংস্থা এই শেয়ারটিতে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সময়ে। বলে রাখি, 2001 সালে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 1 টাকা 45 পয়সা। সেই সময় যদি এই সংস্থার শেয়ারে মাত্র 10 হাজার টাকা কেউ বিনিয়োগ করতো তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর হাতে থাকতো 3.06 কোটি টাকা।

বলাই বাহুল্য, টাইটানের শেয়ার বিগত 25 বছরে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। শুধু রিটার্ন নয়, সেই সাথে 25 বছরের মধ্যে বেশ কয়েকবার বোনাস দেওয়ার সাথে সাথে শেয়ার স্পিল্ট করার কথা ঘোষণা করেছে এই সংস্থা। 2011 সালের জুন মাসে এই সংস্থা বিনিয়োগকারীদের 1:1 অনুপাতে বোনাস শেয়ার দিয়েছিল। অর্থাৎ একটি শেয়ারের সাথে আরেকটি শেয়ার মিলেছিল সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: SIR বিতর্কের মাঝে বাংলা সহ ১৭ রাজ্যে SSR ঘোষণা কমিশনের, ফের বাদ যাবে নাম?

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিগত 10 বছরে এই সংস্থার শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে 1000 শতাংশেরও বেশি। যার ফলে এই অল্প সময়ের মধ্যেও বিনিয়োগ করে বিপুল অর্থ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। আজ শেষবারের মতো এই সংস্থার শেয়ারের দাম 4,450 টাকা 10 পয়সা ছিল। যেখানে বিগত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 5187 টাকা 45 পয়সা এবং সর্বনিম্ন 3511 টাকা 40 পয়সায় পৌঁছেছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment