প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাসপ্তমীর প্রথম দিন। মা দুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গভূমি। এমতাবস্থায় উৎসবের (Durga Puja 2026) মরশুমে আবহাওয়ার মেজাজ কেমন থাকবে, তা নিয়ে বাঙালি মনে কৌতূহলের অন্ত নেই। তবে এবার বৃষ্টি নিয়ে বড় বার্তা দিল হাওয়া অফিস। আগামীকাল (Weather Tomorrow) রবিবার অর্থাৎ মহাসপ্তমীর দ্বিতীয় দিন থেকেই বড় বদল আসতে চলেছে আবহাওয়ায়। জানা গিয়েছে, একাদশী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার প্রথম সপ্তমীতেও সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার বা কোথাও কোথাও আংশিক মেঘলা রয়েছে বটে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিকেলের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফের জানানো হয়েছে আগামীকাল থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু তাই নয় বৃষ্টি পুরোপুরি কমার পাশাপাশি তাপমাত্রাও ধীরে ধীরে কমতে থাকবে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
দুর্গাপুজোর আবহে ভিড় উপচে পড়েছে কলকাতার একাধিক প্যান্ডেলে। তবেই ভিড়ের মাঝেও চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি, তাই এবার সেই চিন্তা দূর করে দিলেও হাওয়া অফিস। জানানো হয়েছে আগামীকাল সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কমতে পারে শহরের তাপমাত্রা।
আরও পড়ুন: আধার না থাকলেও বঞ্চনা নয় সরকারি প্রকল্পে, এই নথিগুলির সাহায্যে করা যাবে ভেরিফিকেশন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু’একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে অষ্টমী অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। একাদশী পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।