=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেনের মধ্যে গান চালালেই ৫০০০ টাকা জরিমানার সাথে জেল! নয়া নিয়ম রেলের

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সাবধান (Indian Railways)। সহযাত্রীদের কথা না ভেবে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো, ভিডিও দেখা কিংবা স্পিকারে কথা বলার অভ্যাস যদি আপনার থাকে, তাহলে এই খবরটি আপনার জন্যই। আসলে এবার এই ধরনের আচরণের রাশ টানতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে লাউডস্পিকারে ফোন ব্যবহার করলে বা উচ্চস্বরে ভিডিও কিংবা অডিও চালালে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানার সঙ্গে হতে পারে জেল।

ট্রেনে এই ভুল করলেই ৫০০০ টাকা জরিমানা

দক্ষিণ রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে স্পিকারে কথা বলা বা গোলমাল করার অভিযোগে প্রথমবার ধরা পড়লে সেই ব্যক্তিকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তবে কোনও যাত্রী যদি বারবার নিষেধ করা সত্ত্বেও একইরকম ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ রেলওয়ে।

আসলে সাম্প্রতিক সময়ে স্মার্টফোন এবং দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণে এই ধরনের সমস্যা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। সহযাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এবার রেলের এই পদক্ষেপ। রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারা এবং জনবিশ্বাস আইনকে হাতিয়ার করেই এই ব্যবস্থা নিয়েছে রেল। কর্তৃপক্ষের মতে, উচ্চস্বরে গান বা কথা বলা সহযাত্রীদের ব্যক্তিগত স্বাধীনতা এবং শান্তিকে ব্যাঘাত ঘটাতে পারে।

আরও পড়ুন: ককরোচদের শায়েস্তা করতে জন্ম নিল ‘লাল হিট জনতা পার্টি’, কী দাবি তাদের?

এদিকে এই নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা মাইকের মাধ্যমে স্টেশন এবং ট্রেনের ভেতরে চালানো হচ্ছে প্রচার। রেলের তরফ থেকে সমস্ত যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাতে তারা সহযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে হেডফোন ব্যবহার করেন।

Leave a Comment