সহেলি মিত্র, কলকাতা: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। ফের একবার অ্যাকশন মুডে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক বুধবার পুদুচেরি কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ব্যাঙ্কটির গ্রাহকরা এখন থেকে তাঁদের অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকার বেশি তুলতে পারবেন না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
এই ব্যাঙ্কের গ্রাহকরা মাত্র ৫০০০ টাকা তুলতে পারবেন
ব্যাঙ্কটির বর্তমান আর্থিক অবস্থার কারণে আরবিআই এই বিধিনিষেধগুলি আরোপ করেছে। বুধবার, ২১শে অক্টোবর থেকে পুদুচেরি কো-অপারেটিভ ব্যাংকের উপর আরোপিত বিধিনিষেধ ছয় মাসের জন্য বলবৎ থাকবে। যোগ্য আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা দাবি গ্রহণ করতে পারবেন।
আরবিআই-এর মতে, পুদুচেরি কো-অপারেটিভ আরবান ব্যাংকের ওপর ঋণ ও অগ্রিম প্রদান, বিনিয়োগ করা, দায় সৃষ্টি করা এবং সম্পত্তি বা সম্পদ হস্তান্তর বা নিষ্পত্তি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।আরবিআই সাফ বলেছে, “ব্যাঙ্কের বর্তমান তারল্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কোনো আমানতকারীর সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকার বেশি টাকা তোলার অনুমতি না দেওয়ার জন্য ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, কিছু শর্ত সাপেক্ষে আমানতের টাকার বিপরীতে ঋণের সমন্বয় করার অনুমতি দেওয়া হয়েছে।”
RBI ने Puducherry Co-operative Urban Bank Ltd. पर पाबंदियाँ लगाईं (21 अक्टूबर 2026 को कारोबार बंद होने से) 🏦
• जमाकर्ता बचत, चालू या किसी भी खाते से ₹5,000 से ज़्यादा नहीं निकाल सकेंगे
• RBI की लिखित मंज़ूरी के बिना बैंक नया लोन, नई जमा या निवेश नहीं कर सकेगा
• पात्र…— Kuldeep Shah (@TheKuldeepShah) October 21, 2026
লাইসেন্স নিয়ে আরবিআই কী বলেছে?
RBI বলেছে যে, এই নির্দেশনা জারি করার অর্থ এই নয় যে আরবিআই ব্যাঙ্কটির ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করে দিয়েছে। এই নির্দেশাবলীতে উল্লিখিত বিধিনিষেধ সাপেক্ষে, ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাংকটি তার ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাবে। আরবিআই আরও জানিয়েছে যে, তারা ব্যাঙ্কটির পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে। পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করে এবং আমানতকারীদের স্বার্থে, আরবিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে এই নির্দেশাবলীতে পরিবর্তন আনাও অন্তর্ভুক্ত থাকতে পারে।