=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩০ মাসের মধ্যে সর্বোচ্চ, রকেটের গতিতে এগোচ্ছে দেশের শিল্পখাত, দেখুন পরিসংখ্যান

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অর্থনীতি এবং অবকাঠামো খাতের জন্য বিরাট খবর। বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারতের আটটি বহুমুখী খাতের সম্মিলিত প্রবৃদ্ধি (Industry Growth) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩০ মাসের সর্বোচ্চ স্তর ৭.৯ শতাংশে পৌঁছাল। গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এবার তা অনেকটাই বৃদ্ধি। তবে এই বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা পালন করছে লোহা, বিদ্যুৎ, কয়লা, শোধনাগার পণ্য, সিমেন্ট এবং ইস্পাত খাতের শক্তিশালী পারফরম্যান্স।

কোর সেক্টরে বিরাট প্রবৃদ্ধি ভারতের

রিপোর্ট বলছে, এবার আয়রন ওর বা লোহার খাতে সর্বোচ্চ ১৮.৪% প্রবৃদ্ধি হয়েছে। শিল্প বিকাশের গুরুত্ব বিবেচনা করে নতুন সংশোধিত কোর ইন্ডাস্ট্রিজ ইন্ডেক্সে এটিকে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে প্রধান শিল্পের সংখ্যা বেড়ে এবার ৮ থেকে ৯ টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে সেপ্টেম্বরে বিদ্যুৎ উৎপাদন ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কয়লা উৎপাদন ও শোধনাগার পণ্যের উৎপাদন উভয় ক্ষেত্রেই ১০.৩ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।

সিমেন্ট খাতে বৃদ্ধি পেয়েছে ২০.৩ শতাংশ এবং ইস্পাত খাতে ৮.৭ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে। সরকারের বড় বড় প্রকল্পগুলি যেমন মহাসড়ক, বন্দর এবং রেলপথ খাতে ভারী বিনিয়োগের ফলে এই ক্ষেত্রগুলির চাহিদা এবার আগের থেকে আরও মজবুত হয়েছে। অন্যদিকে এই প্রবৃদ্ধির ধারা থেকে কিছুটা পিছিয়ে ছিল সার, প্রাকৃতিক গ্যাস এবং কাঁচা তেল খাত। এগুলি এবার অর্থনীতির জন্য যে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: “আমার কোনও সম্পর্ক নেই” সিজেপির আন্দোলনে থেকে নিজেকে সরিয়ে নিলেন নেহা বোরা

রিপোর্ট বলছে, চলতি বছরের আগস্ট মাসের শেষে সূচকটি ১১৯.২ থেকে বাড়িয়ে ১২০.৪ করা হয়। যার ফলে বার্ষিক বৃদ্ধির হার ৪.৭ শতাংশ থেকে সংশোধন করে ৫.৯ শতাংশ করা হয়েছে। এদিকে চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রধান শিল্পগুলির সূচকের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২ শতাংশ, যা গত বছরের এই সময় ছিল ২.৫ শতাংশ।

Leave a Comment