=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজধানীর চেয়েও দ্রুত গতিতে চলে যান দিল্লি, হাওড়া থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার

আনিষা চৌধুরী, কলকাতা: দিল্লি থেকে হাওড়া যাত্রায় সময় কমাতে বড় পদক্ষেপের পথে ভারতীয় রেল। দুই শহরের মধ্যে দূরত্ব কমাতে নয়াদিল্লি (New Delhi) ও হাওড়ার (Howrah) পর্যন্ত গয়া হয়ে নতুন বন্দে ভারত (Vande Bharat) স্লিপার (Sleeper Train) এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই রেলের উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে। এই ট্রেন চালু হলে উপকৃত হবে বহু মানুষ।

কতক্ষণ লাগবে পৌঁছতে?

পাটনা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১,৪৪৯ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির আনুমানিক ১৫ ঘণ্টা লাগতে পারে। প্রস্তাবিত সময় অনুযায়ী, বিকেল ৫টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা নাগাদ হাওড়ায় পৌঁছতে পারে ট্রেনটি। তবে এই সময়সূচি এখনও রেল কর্তৃপক্ষের তরফে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।

এই স্লিপার ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের থেকেও দ্রুতগতিতে যাত্রীদের নিয়ে এই দীর্ঘ দূরত্ব অতিক্রম করবে। বর্তমানে এই রুটে নয়াদিল্লি থেকে হাওড়া যেতে রাজধানী এক্সপ্রেসের প্রায় ১৭ ঘণ্টা সময় লাগে। সেই তুলনায় প্রস্তাবিত বন্দে ভারত স্লিপার চালু হলে যাত্রীরা প্রায় দু’ঘণ্টা সময় বাঁচাতে পারেন।

কোন কোন স্টেশনে থামতে পারে?

সম্ভাব্য রুটে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ ও আসানসোলের মতো স্টেশন থাকতে পারে। তবে চূড়ান্ত স্টপেজের তালিকা এখনও প্রকাশিত হয়নি। নিশ্চিত হতে গেলে রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

এই ট্রেনটি গয়া ও ধানবাদ হয়ে হাওড়া পৌঁছবে। যার ফলস্বরূপ এই দুই অঞ্চলের যাত্রীদের কাছে দিল্লি ও কলকাতার মধ্যে দ্রুত যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। এই দীর্ঘ দূরত্বের যাত্রায় স্লিপার পরিষেবা থাকায় বেশ আরামে যাত্রা সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: দিল্লির পর মুম্বই, হুমকি মেলে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি! নিশানায় দিলজিতের অনুষ্ঠানও

তবে ট্রেনটি কবে থেকে যাত্রা শুরু করবে সেই তারিখ, নির্দিষ্ট সময়সূচি, স্টপেজ এবং ভাড়া সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি রেল কর্তৃপক্ষের তরফ থেকে সংশ্লিষ্ট জিজ্ঞাসা গুলি নিয়ে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। ট্রেনটি যাত্রা শুরু করলে এই দীর্ঘ দূরত্বে যাতায়াত নিয়ে বহু যাত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

Leave a Comment