=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৮-র মধ্যেই নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড বানাবে ভারত, বড় বার্তা অশ্বিনী বৈষ্ণবের

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারত শুধুমাত্র অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন অ্যাসেম্বলি করেই থেমে থাকবে না। আগামী দুই বছরের মধ্যেই দেশের ভিতর ডিজাইন করা এবং দেশে তৈরি ও ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি এমনই ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত এনডিটিভির এক সামিটে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, “আজ ২৩ অক্টোবর ২০২৬। তারিখটা মনে রাখুন—২৩ অক্টোবর ২০২৮। তখন আপনারা দেখতে পাবেন ভারতীয় ডিজাইন, ভারতীয় উৎপাদন এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন।”

ভারতেই তৈরি হবে স্মার্টফোন

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্মার্টফোন তৈরি করা অত্যন্ত জটিল কাজ। ছোট্ট একটা ডিভাইসে রেডিও ফ্রিকোয়েন্সি, কমিউনিকেশন, অ্যান্টেনা মডিউল, ডিসপ্লে এবং পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সবকিছুই একসঙ্গে রাখতে হয়। ওজন, বিদ্যুৎ খরচ এবং পারফরম্যান্সের ভারসাম্য বজায় রাখতে হয়। আনুমানিক বছর তিনেক আগে সরকার ভারতীয় ডিজাইনারদের চ্যালেঞ্জ দিয়েছিল মোবাইল ফোনের মাদারবোর্ড বা পিসিবি ডিজাইন করতে। সেই সময় দুটি কোম্পানি এগিয়ে আসে। তাদের মধ্যে একটি কোম্পানির ডিজাইন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় টেলিকম সার্ভিস প্রোভাইডার বেছে নেয়।

বলাই বাহুল্য, সেই কোম্পানি ইতিমধ্যেই 5G প্লাস মোবাইল ফোন ডিজাইন করে টেলিকম কোম্পানিকে সরবরাহ করেছে। আর ফোনটি তৈরি হয়ে গ্রাহকদের হাতেও পৌঁছেছে। গত সাড়ে তিন বছরে যে সক্ষমতা তৈরি হয়েছে তাতে এখন ভারতীয় ব্র্যান্ড, ভারতীয় ডিজাইন আর ভারতীয় বুদ্ধিভিত্তিক সম্পত্তি ব্যবহার করা যাবে বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকি এই ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর একটি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: পুরভোটে বিজেপির টিকিট পেতে চান? আবেদন করার উপায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

এদিকে সম্প্রতি প্রায় ৩ লাখ টাকা দামের আইফোন ডুওর স্টক শেষ হয়ে যাওয়ায় প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা যে আরও বাড়ছে তা স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই। সেই সূত্রেই বৈষ্ণবের ঘোষণা, অ্যাপেল এবং স্যামসাংয়ের মতো বিশ্বব্যাপী জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে ভারতের নিজস্ব অ্যাপেল, স্যামসাংয়ের মতো টেক জায়ান্ট তৈরির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এমনকি মন্ত্রী বলেছেন, ভারত তখন বৈশ্বিক ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনে শক্তিশালী অবস্থান করবে। আগামী দিনগুলোতে শুধু অ্যাসেম্বলির বাইরে গিয়ে পুরো ডিজাইন এবং প্রযুক্তি নিজস্ব করে তোলার পদক্ষেপ সেই যাত্রার সবচেয়ে বড় মাইলফলক বলেই দাবি মন্ত্রীর।

Leave a Comment