সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ অক্টোবর, রবিবার। গাইঘাটায় ধর্ষণ-খুন, বিজেপি নেতার পরকীয়া, দুর্গাপুরে বাস দুর্ঘটনা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হুগলির কালীমন্দিরে চুরি
হুগলির বৈদ্যবাটির ১০ নম্বর রেলগেট সংলগ্ন প্রাচীন ভদ্রকালী মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা। শনিবার রাতে মন্দিরের পিছনের জানলার গ্রিল কেটে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে বলেই খবর। এই ঘটনায় মা ভদ্রকালীর গয়না, হাতের খাড়া, রাধাবল্লব এবং রাধাকৃষ্ণের মূর্তির অলংকার আর প্রণামী বাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট হয়েছে বলেই খবর। রবিবার সকালে বিষয়টি সামনে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শ্রীরামপুর থানা ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) গীতাঞ্জলি এক্সপ্রেসে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মৃত্যু
মুম্বাই থেকে হাওড়াগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে ভাটপাড়ার এক ক্যান্সার আক্রান্ত যাত্রীর মৃত্যুর পর চরম অব্যবস্থার অভিযোগ উঠল। যাত্রীদের দাবি, ট্রেনের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হলেও দীর্ঘক্ষণ মৃতদেহ ট্রেনে রাখা হয়। যার ফলে অন্য যাত্রীদের মৃতদেহের পাশেই থাকতে হয়। এমনকি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সুরাহা না মেলায় যাত্রীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। পরে ট্রেনটি ঝাড়খন্ডে টাটানগর স্টেশনে পৌঁছলে রেলের তরফ থেকে চিকিৎসকের পরীক্ষার পর মৃতদেহ নামানো হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) নদিয়ায় মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের আন্দোলন
নদিয়ার দক্ষিণ আরংঘাটার সাহাপাড়ায় অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে স্বামীদের মদ কেনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মহিলারা। রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা দিয়ে স্বামীরা মদ খাচ্ছেন এবং টাকা না দিলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে মহিলারা মদের কাউন্টারে তালা ঝুলিয়ে পথে নেমেছেন এবং অবিলম্বে সমস্ত মদের দোকান বন্ধ করার দাবি জানিয়েছেন। খবর পেয়ে ধানতলা থানা এবং আরংঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ। শনিবার রাতে একটি অনুষ্ঠান চলাকালীন ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। সকালে প্রতিবেশীর বাড়ির পিছন থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) বীরভূমে তৃণমূলের নেতাকে বাজারে ঘোরানো
বীরভূমের আমোদপুরে রাজ্য বিধানসভা নির্বাচন চলাকালীন বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাহিরুল শেখকে দড়ি দিয়ে বেঁধে বাজারে ঘোরানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রাজনৈতিক পালাবদলের পর তিনি এলাকা ছাড়া ছিলেন বলেই খবর। এদিন খোঁজ পেয়ে বিজেপির কর্মীরা তাঁকে ঘিরে ধরে শাস্তি স্বরূপ এই ঘটনা ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তৃণমূল নেতাকে উদ্ধার করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের ডাক
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ আর ভোটার তালিকার নিবিড় সংশোধনের অভিযোগ তুলে আগামী ১ নভেম্বর দিল্লির ময়দানে বিশাল আন্দোলনের ডাক দিয়েছে। আর এই কর্মসূচির অংশ হিসেবে ৩০ অক্টোবর অশোক হোটেলে একটি প্রতিটি সংসদ বা মক পার্লামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে জনগণের রায় ঘোষণা করা হবে। বিরোধী দলগুলির দাবি, এই অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ লক্ষ মানুষ অংশ নেবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) আউসগ্রামে বিজেপি নেতার পরকীয়া
পূর্ব বর্ধমানের আউসগ্রামে দুই বিজেপি নেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে গুসকরা ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেই বচসা বাঁধে তাদের। উত্তেজিত জনতা ইট, পাথর এবং রড দিয়ে হামলা চালালে একসাথে ইন্সপেক্টরসহ ৪/৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত নেতা-নেত্রীদের দলীয় পদ থেকে সরাতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) কোচবিহারে বিএসএফের ওপর হামলা বাংলাদেশির
কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের অভ্যন্তরে ঢুকে নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠেছে একদল বাংলাদেশির বিরুদ্ধে। বিএসএফ জওয়ানরা বাধা দিলে দুষ্কৃতীরা তাঁদের ওপর লাঠি নিয়ে তেড়ে আসে এবং পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা পাল্টা আক্রমণ করেন। এর ফলে অভিযুক্তরা পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) প্রয়াত হলেন যোগেন চৌধুরী
দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দুর্গাপুজোর সময় মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শেষ দিনগুলোতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর এই প্রয়াণে শিল্প এবং রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৩৯ সালে জন্ম নেওয়া এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সমাজ এবং রাজনীতি নিয়ে চিত্র এঁকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) পানাগড় বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা
রবিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে বিহার থেকে কলকাতাগামী একটি পর্যটক বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কয়লা বোঝাই ট্রাকে সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনায় মৃত্যু হয় এক যাত্রীর। এছাড়া অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর। এর ফলে তীব্র যানজটও সৃষ্টি হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন