=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখোমুখি সংঘর্ষ দুটি হাইস্পিড ট্রেনের, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৫০ জনের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Train Accident) কেঁপে উঠল স্পেন। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে স্পেনের তোলেদোর কাছে দুটি হাই-স্পিড ট্রেনের একেবারে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫০ জনের প্রাণহানির খবর মিলেছে। এছাড়া বহু মানুষ গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

দেশটির সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সকাল ন’টার ঠিক পরপর। তোলেদোর মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় মাদ্রিদ সেভিয়া রুটে এই দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িত ট্রেনদুটির মধ্যে একটি ছিল রেনফে এবং অন্যটি আইরিও কোম্পানির হাই-স্পিড ট্রেন। দুটো ট্রেনেই একই রুটে দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা মারে বলেই খবর। এমনকি সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে আইরিও ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের একটি গভীর খাদের মধ্যে পড়ে যায়।

আরও পড়ুন: অর্থ কমিশনের প্রথম কিস্তির ৪৬৮ কোটি টাকা ছাড়ল নবান্ন

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। দমকল বাহিনী ও জরুরি চিকিৎসা সেবা এবং পুলিশ যৌথভাবে সেখানে উদ্ধারকার্য শুরু করে। এমনকি বগির ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে ক্রেন এবং কাটার ব্যবহার করা হয়। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পরপর মাদ্রিদ-আন্দাসুলিয়া লাইনে সমস্ত ধরনের রেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

যদিও প্রাথমিকভাবে এই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি বা বড় কোনও ভুল থাকতে পারে বলেই সন্দেহ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত কারণ ঠিক কী ছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে স্পেনের সংশ্লিষ্ট রেল ও প্রশাসনিক কর্তৃপক্ষ। এমনকি একের পর এক বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় উদ্ধারকার্যে বেশ কিছুটা হ্যাপা পোহাতে হচ্ছে উদ্ধারকারীদের।

আরও পড়ুন: অবশেষে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

প্রসঙ্গত, ইউরোপের অন্যতম উন্নত রেল যোগাযোগ ব্যবস্থায় এরকম ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা গোটা বিশ্বজুড়ে গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক, আর সরকারের পক্ষ থেকেও নিহত এবং আহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment